
বিশেষ করে পুরাইকলা, শিবজয়নগর, সুন্দরপুর, ধিতপুরাসহ ইউনিয়নের বিভিন্ন গ্রামের রাস্তাগুলোতে এমপি মহোদয় বা ইউনিয়ন পরিষদের উন্নয়নমূলক বাজেটের কোনো বরাদ্দই পড়েনি বলে অভিযোগ স্থানীয়দের।বর্ষা এলেই রাস্তাটি কাদায় পরিণত হয়। স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, শ্রমজীবী মানুষ, অসুস্থ রোগী—সবার জন্য এই পথ হয়ে ওঠে চরম দুর্ভোগের কারণ।
বৃষ্টি এলেই বাড়ে দুর্ভোগ
স্থানীয়রা জানান, বিগত দিনেও এসব এলাকা অবহেলা-অবজ্ঞায় ছিল। বর্তমানেও সেই অবহেলাই রয়ে গেছে।
পুরাইকলার বাসিন্দা এখলাছুর রহমান, বলেন,
"আমরা দীর্ঘদিন ধরে রাস্তা-ঘাটের ভোগান্তিতে আছি এখনও পরিবর্তন হয়নি সেই ভোগান্তির চিত্র। বৃষ্টির দিনে এই রাস্তা দিয়ে গাড়ি চলা তো দূরের কথা, মানুষের চলাচল করাই দায় হয়ে যায়।"
শিবজয়নগর গ্রামের, কয়েকজন বাসিন্দা বলেন,
"আমাদের গ্রামের ভেতরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এখানে ৩ শতাধিকের বেশি কোমলমতি শিক্ষার্থী পড়াশোনা করে। বৃষ্টির দিনে রাস্তা কাদা হয়ে যায়, যার কারণে বাচ্চাদের স্কুলে আসা-যাওয়া খুবই কষ্টকর হয়ে পড়ে। বরতল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগন জানান, বাচ্চারা আসাতো দূরের কথা আমাদেরকেই আসতে অনেক কষ্ট হয়।
সেই সমস্ত এলাকাবাসীর প্রশ্ন, "এই গ্রামগুলোতে কি মানুষ বসবাস করে না? যদি করে থাকে তাহলে কেন এত অবহেলা?" তাহলে দিন দিন তাদের ভোগান্তি বাড়ছেই।
তারা হবিগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করে বলেন, যদি রাস্তাগুলোর দিকে নজর দেয়া হয় তাহলে ছাত্র-ছাত্রীসহ এলাকার মানুষের চলাচলের কষ্ট লাঘব হবে। অন্যথায় এলাকার মানুষের দুর্গতি দুর্গতিই থেকে যাবে।
উপদেষ্টা : মাজনুন মাসুদ, সম্পাদক ও প্রকাশক : মোঃ শামীম মিয়া, নির্বাহী সম্পাদক : মির্জা মোজাম্মেল হক
ঠিকানা : বাড়ি ৩৪, রোড ১০, সেক্টর ০৬, উত্তরা, ঢাকা ১২৩০।
মোবাইল :
01871542791
মেইল :
smshamim163@gmail. com