• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
Headline
এক্তিয়ারপুর ৮২ নং উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন পীরজাদা মাহমুদুর রহমান শাহ আলম। বড়লেখার সাংবাদিক নুরুল ওয়াহিদ স্পেনের জাতীয় নির্বাচনে PSOE’র প্রাথমিক প্রার্থী তালিকায়। মৌলভীবাজারে ৪ মাসের শিশুকে অপহরণের চেষ্টা: স্থানীয় জনতার হাতে ১ নারীসহ ৩ জন আটক। বড়লেখায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৭। হবিগঞ্জে গুলিসহ পিস্তল উদ্বার। আজমিরীগঞ্জে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শনে বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন। সাবধান! সালাম ট্রাভেলস সলিউশনের বিরুদ্ধে কোটি টাকা প্রতারণার অভিযোগ, টাকা নিয়ে লাওসে পলাতক আব্দুস সালাম। বড়লেখার জহরত আদিব চৌধুরী আইপিইউ নির্বাহী কমিটিতে নির্বাচিত। বড়লেখার দাসের বাজার উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত। সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

আজমিরীগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে মশকনিধন স্প্রে কার্যক্রম শুরু

Reporter Name / ১৬১ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

মিজানুর রহমান মাসুদ
নিজস্ব প্রতিবেদক, আজমিরীগঞ্জ:
ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে আজমিরীগঞ্জ পৌরসভার উদ্যোগে ব্যাপক মশকনিধন স্প্রে কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার রামকৃষ্ণ মিশন সংলগ্ন মুন সিনেমা হল রোড এলাকা থেকে এ কার্যক্রমের সূচনা করা হয়। এরপর লঞ্চঘাট পর্যন্ত বিভিন্ন সড়ক ও জনবহুল এলাকায় স্প্রে করা হয়।

এছাড়াও আজমিরীগঞ্জ ডিগ্রি কলেজ, মিয়াধন মিয়া বালিকা উচ্চ বিদ্যালয় এবং আশপাশের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান ও জনসমাগমস্থলেও মশা নিধনের স্প্রে ব্যবহার করা হচ্ছে। পর্যায়ক্রমে পৌরসভার ৯টি ওয়ার্ডের সব এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হবে।

আজমিরীগঞ্জ পৌরসভার প্রকৌশলী হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বর্ষা মৌসুমে মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ায় পৌরবাসীকে সুরক্ষা দিতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, পর্যায়ক্রমে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে স্প্রে কার্যক্রম সম্পন্ন করা হবে।

পৌরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, মশকনিধন কার্যক্রমের পাশাপাশি সবাইকে নিজ নিজ বাড়িঘর ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে, যাতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগের ঝুঁকি কমে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category