এস এম শামীম আহমেদ (হবিগন্জ প্রতিনিধি: পরিবেশ দূষণ রোধে সরকারের কঠোর অবস্থানের অংশ হিসেবে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করেন মাধবপুর উপজেলা সহকারি কমিশনার ভূমি জনাব,আনিসুল ইসলাম, দুই শিল্প প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ( ২আগষ্ট ২৬ইং) রোববার জেলা প্রশাসক, হবিগঞ্জ মহোদয়ের নির্দেশনায় এবং উপজেলা নির্বাহী অফিসার, মাধবপুর এর তত্ত্বাবধানে মাধবপুর উপজেলার গোকুলপুর ও ছাতিয়াইন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ লঙ্ঘনের অভিযোগে দুইটি পৃথক মামলা দায়ের করা হয়।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, ইটিপির মাধ্যমে সঠিকভাবে বর্জ্য নিষ্কাশন না করায় গ্লোরি এগ্রো প্রোডাক্টস লিমিটেড কে ১,০০,০০০/- এক লাখ টাকা জরিমানা করা হয়।
একইসাথে বয়লারের পানি কন্ডেন্সার ছাড়া সরাসরি নিষ্কাশন করায়, বিএইচএল পেপার মিলস কে ২০,০০০/- বিশ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার সম্পূর্ণ অর্থ আদায় করা হয়েছে।
অভিযানকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পরিবেশ দূষণকারী কোনো প্রতিষ্ঠানকেই ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উপদেষ্টা : মাজনুন মাসুদ, সম্পাদক ও প্রকাশক : মোঃ শামীম মিয়া, নির্বাহী সম্পাদক : মির্জা মোজাম্মেল হক
ঠিকানা : বাড়ি ৩৪, রোড ১০, সেক্টর ০৬, উত্তরা, ঢাকা ১২৩০।
মোবাইল :
01871542791
মেইল :
smshamim163@gmail. com