ফরাস উদ্দিন(উপজেলা প্রতিনিধি) মাধবপুর; হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে আদালতের নির্দেশনা অনুযায়ী ডিক্রি বাস্তবায়নে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে প্রশাসন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল নাদরুন বিন আকনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় মাধবপুর থানার পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
আদালত সূত্রে জানা যায়, স্বত্ব মোকদ্দমা নং-২২/২০২২ মামলায় বাদী মো. আলফাজ মিয়ার পক্ষে ২০২৩ সালের ২ জানুয়ারি রায় ঘোষণা এবং ৯ জানুয়ারি ডিক্রি জারি করা হয়। মামলার বিবাদী ছিলেন কাজী সুমি চৌধুরীসহ অন্যান্যরা। ডিক্রির বিরুদ্ধে নির্ধারিত সময়ে কোনো আপিল না হওয়ায় তা চূড়ান্ত রূপ লাভ করে।
পরবর্তীতে দীর্ঘ সময় ডিক্রি কার্যকর না হওয়ায় স্বত্ব জারি মোকদ্দমা নং-০১/২০২৩ দায়ের করা হয়। ওই মামলায় আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট জমির কবলা সম্পাদন ও নিবন্ধনের পাশাপাশি ডিক্রিকৃত সম্পত্তির দখল বুঝিয়ে দেওয়ার আবেদন জানানো হয়।
আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সুলতানপুর গ্রামে উচ্ছেদ অভিযান পরিচালনা করে প্রশাসন। এ সময় ডিক্রি বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় সকল আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়। অভিযান চলাকালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, আদালতের নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন এবং আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করেই ডিক্রিকৃত সম্পত্তির দখল বুঝিয়ে দিতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
উপদেষ্টা : মাজনুন মাসুদ, সম্পাদক ও প্রকাশক : মোঃ শামীম মিয়া, নির্বাহী সম্পাদক : মির্জা মোজাম্মেল হক
ঠিকানা : বাড়ি ৩৪, রোড ১০, সেক্টর ০৬, উত্তরা, ঢাকা ১২৩০।
মোবাইল :
01871542791
মেইল :
smshamim163@gmail. com