• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
Headline
বড়লেখার সাংবাদিক নুরুল ওয়াহিদ স্পেনের জাতীয় নির্বাচনে PSOE’র প্রাথমিক প্রার্থী তালিকায়। মৌলভীবাজারে ৪ মাসের শিশুকে অপহরণের চেষ্টা: স্থানীয় জনতার হাতে ১ নারীসহ ৩ জন আটক। বড়লেখায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৭। হবিগঞ্জে গুলিসহ পিস্তল উদ্বার। আজমিরীগঞ্জে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শনে বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন। সাবধান! সালাম ট্রাভেলস সলিউশনের বিরুদ্ধে কোটি টাকা প্রতারণার অভিযোগ, টাকা নিয়ে লাওসে পলাতক আব্দুস সালাম। বড়লেখার জহরত আদিব চৌধুরী আইপিইউ নির্বাহী কমিটিতে নির্বাচিত। বড়লেখার দাসের বাজার উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত। সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন বড়লেখায় সড়কের বিভিন্ন পয়েন্টে নিসচার সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় ৯০ বছরের বৃদ্ধা গুরুতর আহত

Reporter Name / ১৫৬ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :‎ ‎হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়ক পারাপারের সময় আরএফএল গ্রুপের একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় ফুলতারা নামে ৯০ বছর বয়সী এক বৃদ্ধা গুরুতর আহত হয়েছেন।
‎আহত ফুলতারা ভাটি সুন্দরপুর এলাকার বাসিন্দা এবং রঙ্গু মিয়ার মা।
‎স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আনুমানিক ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মানিকপুর গ্যাসফিল্ড সড়ক এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন বৃদ্ধা ফুলতারা। এ সময় আরএফএল গ্রুপের একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
‎‎পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট রেফার করেন।
‎এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। মহাসড়কের এই অংশে পথচারীদের নিরাপদ পারাপারের ব্যবস্থা ও যানবাহনের গতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
‎
এ ঘটনায় কাভার্ড ভ্যান আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়। এবিষয়ে বিস্তারিত তথ্য জানতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category