এম এম গউছ (হবিগঞ্জ প্রতিনিধি): মানুষের জন্য যে হৃদয় কাঁদে, বিপন্নের পাশে যে হাত বাড়ে, দুঃসময়ে যে মানুষটি আশার আলো হয়ে দাঁড়ান — সৈয়দ মোঃ শাহজাহান সাহেব,তেমনই এক মানবিক ও জনবান্ধব ব্যক্তিত্ব।
তাঁর জনসেবার স্বীকৃতিস্বরূপ তিনি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, হবিগঞ্জ জেলা ইউনিটের এ্যাডহক কমিটির ভাইস-চেয়ারম্যান* নির্বাচিত হয়েছেন।
এই অর্জনে তাঁকে জানাই আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা।
এ দায়িত্ব কেবল একটি পদ নয়— এটি যেন মানুষের পাশে দাঁড়ানোর আরও বিস্তৃত অঙ্গীকার।
দুর্যোগে সাহসের হাত বাড়িয়ে দেওয়ার প্রত্যয়, অসহায়ের চোখের জল মুছে দেওয়ার মানবিক প্রতিশ্রুতি।
আমরা বিশ্বাস করি, তাঁর অভিজ্ঞতা, প্রজ্ঞা, কর্মদক্ষতা ও মানুষের প্রতি গভীর মমত্ববোধের ছোঁয়ায় হবিগঞ্জ রেড ক্রিসেন্টের মানবিক সেবার পরিধি আরও বিস্তৃত ও প্রাণবন্ত হবে।
নতুন দায়িত্বের পথ হোক সাফল্যে সমৃদ্ধ। জনসেবার প্রতিটি পদক্ষেপ হোক মানুষের কল্যাণে নিবেদিত। তাঁর হাত ধরে আরও অসহায় মানুষ খুঁজে পাক আশ্রয়, আরও বিপন্ন মানুষ ফিরে পাক বাঁচার প্রত্যয়।
উপদেষ্টা : মাজনুন মাসুদ, সম্পাদক ও প্রকাশক : মোঃ শামীম মিয়া, নির্বাহী সম্পাদক : মির্জা মোজাম্মেল হক
ঠিকানা : বাড়ি ৩৪, রোড ১০, সেক্টর ০৬, উত্তরা, ঢাকা ১২৩০।
মোবাইল :
01871542791
মেইল :
smshamim163@gmail. com