নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে সরাসরি ভোটের মাধ্যমে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ বিকেল ৫টা ২০ মিনিটে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা শেষে বিজয়ী ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
এ নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অব. অলি আহমদ কে পরাজিত করে বিজয়ী হন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মোট বৈধ ভোট- ৩৪৩টি
মির্জা ফখরুল ইসলাম আলমগীর-২৫৫ ভোট
কর্নেল অব. অলি আহমদ-৮৮ ভোট
সিইসির ঘোষণার পরপরই নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
অধিকাংশ সংসদ সদস্য ভোটাধিকার প্রয়োগ করলেও ৬ জন ভোট দেননি।
মির্জা আব্বাস -বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ঢাকা-৮
রুমিন ফারহানা - ব্রাহ্মণবাড়িয়া-২, স্বতন্ত্র
গাজী নজরুল ইসলাম - জামায়াত, সাতক্ষীরা-৪
ড. ওসমান ফারুক - কিশোরগঞ্জ-৩
মোস্তফা কামাল পাশা - চট্টগ্রাম-
মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ- ইসলামী আন্দোলন বাংলাদেশের একমাত্র সংসদ সদস্য। দলীয় সিদ্ধান্তে তিনি ভোট দেওয়া থেকে বিরত থাকেন।
দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত এই সরাসরি রাষ্ট্রপতি নির্বাচনকে সংসদীয় গণতন্ত্রের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
উপদেষ্টা : মাজনুন মাসুদ, সম্পাদক ও প্রকাশক : মোঃ শামীম মিয়া, নির্বাহী সম্পাদক : মির্জা মোজাম্মেল হক
ঠিকানা : বাড়ি ৩৪, রোড ১০, সেক্টর ০৬, উত্তরা, ঢাকা ১২৩০।
মোবাইল :
01871542791
মেইল :
smshamim163@gmail. com