নিজস্ব প্রতিবেদক: হবিগন্জের মাধবপুর উপজেলার অন্তর্গত ৬নং শাহজাহানপুর ইউনিয়নের উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নিতে আজ সময়ের দাবি— নতুন চিন্তা, যোগ্য নেতৃত্ব, তরুণদের অংশগ্রহণ এবং জবাবদিহিতামূলক জনপ্রতিনিধিত্ব।
আমাদের ইউনিয়নের যেসব উন্নয়ন কাজ এখনো অসমাপ্ত রয়ে গেছে, সেগুলো দ্রুত সম্পন্ন করার পাশাপাশি ভবিষ্যতের জন্য শাহজাহানপুরকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা প্রয়োজন। এর জন্য দরকার সাহসী, দায়িত্বশীল ও দূরদর্শী নেতৃত্ব।
নতুন নেতৃত্ব মানে শুধু পরিবর্তন নয়।
নতুন নেতৃত্ব মানে— নতুন চিন্তা, নতুন উদ্যম, নতুন সম্ভাবনা এবং জনগণের কাছে নতুন জবাবদিহিতা।
তরুণদের শক্তি ও মেধাকে কাজে লাগিয়ে এবং বয়োজ্যেষ্ঠদের অভিজ্ঞতা ও পরামর্শকে যথাযথ সম্মান দিয়ে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই এখন আমাদের প্রধান লক্ষ্য।
আসন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচনে শাহজাহানপুরের উন্নয়ন ও অগ্রযাত্রার স্বার্থে আমরা সাইমুন হোসাইন চৌধুরীকে একজন তরুণ, যোগ্য ও সম্ভাবনাময় নেতৃত্ব হিসেবে দেখতে চাই।
উপদেষ্টা : মাজনুন মাসুদ, সম্পাদক ও প্রকাশক : মোঃ শামীম মিয়া, নির্বাহী সম্পাদক : মির্জা মোজাম্মেল হক
ঠিকানা : বাড়ি ৩৪, রোড ১০, সেক্টর ০৬, উত্তরা, ঢাকা ১২৩০।
মোবাইল :
01871542791
মেইল :
smshamim163@gmail. com