নিজস্ব প্রতিবেদক,মাধবপুর(হবিগঞ্জ): হবিগঞ্জের মাধবপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষক ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। একই সঙ্গে উপজেলার পাঁচটি চা বাগানের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বসতঘর, বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
আজ ২৪ আগস্ট ২৬ইং মাধবপুর দুপুরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ সহায়তা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এস এম ফয়সল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদি হাসানের,সভাপতিত্বে এবং মাধবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনির সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয়।
প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩৪৩ জন কৃষককে ত্রাণের চাল ও নগদ ৩ হাজার টাকা করে দেওয়া হয়।
পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত ৭টি পরিবারকে ১৪ বান ঢেউটিন ও নগদ ৪২ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়।
দুপুর ১টায় উপজেলা পরিষদ হলরুমে "বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা ২০২৫-২৬" কর্মসূচির আওতায় চা বাগানের সুবিধাবঞ্চিতদের মাঝে সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকৃত সামগ্রী, বসতঘর, ৮টি, বাইসাইকেল ৩৯টি, সেলাই মেশিন ২৬টি। শিক্ষাবৃত্তি,প্রাথমিক ১২৯টি, মাধ্যমিক ৭টি, উচ্চমাধ্যমিক ৫২টি।
প্রধান অতিথির বক্তব্যে এস এম ফয়সল এমপি বলেন,
আপনারা আমাকে খাদেম হিসেবে নির্বাচিত করেছেন। আমি আপনাদের সম্পদ আপনাদের মাঝে সুষমভাবে বণ্টন করব। সরকারের বয়স মাত্র ছয় মাস। একটু ধৈর্য ধরতে হবে, উন্নয়ন হবে ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন,
আমি এই মুহূর্তে সব সমস্যার সমাধান করব—এ কথা বলছি না। তবে পর্যায়ক্রমে সব সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,
মাধবপুর থানার ওসি মো. সোহেল রানা, উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল,শাহজাহানপুর ইউপি চেয়ারম্যান মো. পারভেজ হোসেন চৌধুরী, ইউপি চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান সোহাগ, নোয়াপাড়া ইউপি চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ সোহেল, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক, আলমগীর কবিরসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা প্রশাসন জানায়, দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সরকারি এ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
উপদেষ্টা : মাজনুন মাসুদ, সম্পাদক ও প্রকাশক : মোঃ শামীম মিয়া, নির্বাহী সম্পাদক : মির্জা মোজাম্মেল হক
ঠিকানা : বাড়ি ৩৪, রোড ১০, সেক্টর ০৬, উত্তরা, ঢাকা ১২৩০।
মোবাইল :
01871542791
মেইল :
smshamim163@gmail. com