হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক _সমাচার পত্রিকার সম্পাদক গোলাম মোস্তফা রফিক হবিগঞ্জের ‘চাঁদের হাসি হাসপাতালে’ চিকিৎসাধীন অবস্থায় আকস্মিকভাবে মৃত্যুবরণ করেছেন।
পরিবারের সদস্যদের দাবি, হাসপাতালে নেওয়ার পরপরই কর্তব্যরত কার্ডিওলজি চিকিৎসক ডা. সোলাইমান মিয়া রোগীকে দেখে একটি স্টেরয়েড ইনজেকশন পুশ করেন। ইনজেকশন দেওয়ার সাথে সাথেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
পরিবারের এক সদস্য বলেন, “আমরা বারবার ডাক্তারকে নিষেধ করেছি ইনজেকশন না দেওয়ার জন্য। তারপরও তিনি ইনজেকশন দিয়েছেন। ডাক্তারের ভুল চিকিৎসার কারণেই তিনি মারা গেছেন।”
গোলাম মোস্তফা রফিকের মৃত্যুর খবর পাওয়ার সাথে সাথেই হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও মাননীয় হুইপ আলহাজ্ব জি.কে. গউছ হাসপাতালে ছুটে যান।
তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য হবিগঞ্জের জেলা প্রশাসককে নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ডা. জি. এম. সরফরাজ সিভিল সার্জনকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে দেন।
গঠিত তদন্ত কমিটি ইতোমধ্যে তাদের কার্যক্রম শুরু করেছে। তদন্ত প্রতিবেদন হাতে আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে অভিযুক্ত চিকিৎসক ডা. সোলাইমান মিয়ার বক্তব্য পাওয়া যায়নি।অন্যদিকে চাদের হাসি হাসপাতালের ডাক্তার নার্সসহ সবাই পালিয়ে যায়, তাদের পালিয়ে যাওয়াটাই ভূল চিকিৎসার ধারনা আরো দৃঢ় হয়।
উপদেষ্টা : মাজনুন মাসুদ, সম্পাদক ও প্রকাশক : মোঃ শামীম মিয়া, নির্বাহী সম্পাদক : মির্জা মোজাম্মেল হক
ঠিকানা : বাড়ি ৩৪, রোড ১০, সেক্টর ০৬, উত্তরা, ঢাকা ১২৩০।
মোবাইল :
01871542791
মেইল :
smshamim163@gmail. com