মাসুদ রানা আজমিরীগঞ্জ (প্রতিনিধি): পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হবিগঞ্জের আজমিরীগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৬ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. জসিম উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে আজমিরীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা রুহুল আমিন, আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আলেম-ওলামা, মুসল্লি, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ ছাড়া আজমিরীগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, মহানবীর (সা.) আদর্শ অনুসরণ করে সমাজে শান্তি, সাম্য, মানবিকতা ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করা সম্ভব।
বক্তারা ব্যক্তি ও সামাজিক জীবনে মহানবী (সা.)-এর শিক্ষা অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জোরদারের আহ্বান জানান।
আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
উপদেষ্টা : মাজনুন মাসুদ, সম্পাদক ও প্রকাশক : মোঃ শামীম মিয়া, নির্বাহী সম্পাদক : মির্জা মোজাম্মেল হক
ঠিকানা : বাড়ি ৩৪, রোড ১০, সেক্টর ০৬, উত্তরা, ঢাকা ১২৩০।
মোবাইল :
01871542791
মেইল :
smshamim163@gmail. com