নিজস্ব প্রতিবেদক: সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৭৩ লাখ টাকা মূল্যের চোরাইপণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ – বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়। আটকৃত পণ্যের মধ্যে ভারতীয় কসমেটিকস, ইলেকট্রনিক্স সামগ্রী, কাপড় ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্য রয়েছে।
বিজিবির দায়িত্বশীল কর্মকর্তা জানান, চোরাচালান প্রতিরোধে সীমান্তে বিজিবির টহল ও অভিযান আরও জোরদার করা হয়েছে। আটকৃত পণ্যগুলো পরবর্তী আইনানুগ প্রক্রিয়ায় কাস্টমসে জমা দেওয়া হবে।
দেশের অর্থনীতি রক্ষা ও চোরাচালান বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বিজিবি।