শায়েস্তাগঞ্জ প্রতিনিধি: আল আমিন সাঈফী: শায়েস্তাগঞ্জ উপজেলার বিরামচর আশরাফ উল্লাহ হিফজুল কোরআন মাদরাসার উদ্যোগে বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে মাদরাসার নতুন ভবনে বিরামচর গ্রামের কৃতি সন্তান, ফ্রান্স প্রবাসী ও বিশিষ্ট সমাজসেবক জনাব বদরুল আলম তালুকদার-এর শুভাগমন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আব্দুল কবির প্রতিষ্ঠিত এ মাদরাসার উন্নয়ন ও দ্বীনি শিক্ষার প্রসারে অনুষ্ঠানে বদরুল আলম তালুকদার ২ লাখ টাকা অনুদান প্রদান করেন।
তাঁর এই মহৎ উদ্যোগের জন্য মাদরাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসী আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় আলেম-উলামা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। পরে মাদরাসার উন্নয়ন, দাতা, শিক্ষক-শিক্ষার্থী, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
উপদেষ্টা : মাজনুন মাসুদ, সম্পাদক ও প্রকাশক : মোঃ শামীম মিয়া, নির্বাহী সম্পাদক : মির্জা মোজাম্মেল হক
ঠিকানা : বাড়ি ৩৪, রোড ১০, সেক্টর ০৬, উত্তরা, ঢাকা ১২৩০।
মোবাইল :
01871542791
মেইল :
smshamim163@gmail. com