সুনামগঞ্জ (প্রতিনিধি): সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অভিযানে কাভার্ড ভ্যানসহ প্রায় ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে।
রোববার দিবাগত রাতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সীমান্ত এলাকা থেকে কাভার্ড ভ্যানটি আটক করে। তল্লাশি করে ভ্যানের ভেতর থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়।
বিজিবি’র প্রাথমিক হিসাব অনুযায়ী, জব্দকৃত শাড়ির আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকা।
সুনামগঞ্জ ২৮ বিজিবি’র অধিনায়ক জানান, চোরাচালান প্রতিরোধে সীমান্তে তাদের নজরদারি আরও জোরদার করা হয়েছে। জব্দকৃত মালামাল পরবর্তীতে আইনি প্রক্রিয়ায় কাস্টমসে জমা দেওয়া হবে।
উপদেষ্টা : মাজনুন মাসুদ, সম্পাদক ও প্রকাশক : মোঃ শামীম মিয়া, নির্বাহী সম্পাদক : মির্জা মোজাম্মেল হক
ঠিকানা : বাড়ি ৩৪, রোড ১০, সেক্টর ০৬, উত্তরা, ঢাকা ১২৩০।
মোবাইল :
01871542791
মেইল :
smshamim163@gmail. com