নিজস্ব প্রতিবেদক: নাগরিক সেবা সহজীকরণের লক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে গণশুনানি গ্রহণ করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ।
অদ্য ০২ সেপ্টেম্বর ২০২৬, রোজ বুধবার অনুষ্ঠিত এই গণশুনানিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সেবাপ্রার্থীরা তাদের সমস্যা, অভিযোগ ও আবেদনপত্র জেলা প্রশাসকের নিকট উপস্থাপন করেন।
জেলা প্রশাসক মহোদয় প্রত্যেক সেবাপ্রার্থীর বক্তব্য মনোযোগ সহকারে শোনেন। তিনি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত প্রদান করেন এবং দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।
এ সময় জেলা প্রশাসক বলেন, "জনবান্ধব, জবাবদিহিমূলক ও সেবামুখী প্রশাসন নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এ ধরনের গণশুনানি কার্যক্রম নিয়মিতভাবে চলমান থাকবে।"
জেলা প্রশাসনের এ উদ্যোগে সেবাপ্রার্থীরা সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস পেয়ে কৃতজ্ঞতা জানান।
গণশুনানিতে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উপদেষ্টা : মাজনুন মাসুদ, সম্পাদক ও প্রকাশক : মোঃ শামীম মিয়া, নির্বাহী সম্পাদক : মির্জা মোজাম্মেল হক
ঠিকানা : বাড়ি ৩৪, রোড ১০, সেক্টর ০৬, উত্তরা, ঢাকা ১২৩০।
মোবাইল :
01871542791
মেইল :
smshamim163@gmail. com