এইচ আর রুবেল শায়েস্তগন্জ (প্রতিনিধি): শাহজিবাজার সুরাবই সুন্নীয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উদযাপন উপলক্ষে মিলাদ সেমিনার, আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ২টায় মাদ্রাসার প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং নূরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা শাহাব উদ্দিন এবং জহুর চান বিবি মহিলা কলেজ, শায়েস্তাগঞ্জের অধ্যক্ষ মোঃ আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহজিবাজার সুরাবই সুন্নীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মুফতি মুজিবুর রহমান আল কাদরী।
আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ ﷺ-এর পবিত্র জীবন, আদর্শ ও মানবতার শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা মহানবী ﷺ-এর আদর্শ অনুসরণ করে নৈতিক ও সুন্দর জীবন গড়ার জন্য শিক্ষার্থীসহ সকলের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উপদেষ্টা : মাজনুন মাসুদ, সম্পাদক ও প্রকাশক : মোঃ শামীম মিয়া, নির্বাহী সম্পাদক : মির্জা মোজাম্মেল হক
ঠিকানা : বাড়ি ৩৪, রোড ১০, সেক্টর ০৬, উত্তরা, ঢাকা ১২৩০।
মোবাইল :
01871542791
মেইল :
smshamim163@gmail. com