মাধবপুর, হবিগঞ্জ( প্রতিনিধি): হবিগঞ্জের মাধবপুর উপজেলার রতনপুর ম্যাটাডোর নামক স্থানে ঢাকা-সিলেট মহাসড়কে এনা পরিবহনের একটি বাস ও একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও অন্তত ৪ জন আহত হয়েছেন।
আজ শুক্রবার বিকাল ৪ ঘটিকার সময় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সিলেটগামী এনা পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের একজন নিহত হন এবং উভয় গাড়ির ৪ জন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উপদেষ্টা : মাজনুন মাসুদ, সম্পাদক ও প্রকাশক : মোঃ শামীম মিয়া, নির্বাহী সম্পাদক : মির্জা মোজাম্মেল হক
ঠিকানা : বাড়ি ৩৪, রোড ১০, সেক্টর ০৬, উত্তরা, ঢাকা ১২৩০।
মোবাইল :
01871542791
মেইল :
smshamim163@gmail. com