• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
Headline
হবিগঞ্জে গুলিসহ পিস্তল উদ্বার। আজমিরীগঞ্জে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শনে বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন। সাবধান! সালাম ট্রাভেলস সলিউশনের বিরুদ্ধে কোটি টাকা প্রতারণার অভিযোগ, টাকা নিয়ে লাওসে পলাতক আব্দুস সালাম। বড়লেখার জহরত আদিব চৌধুরী আইপিইউ নির্বাহী কমিটিতে নির্বাচিত। বড়লেখার দাসের বাজার উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত। সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন বড়লেখায় সড়কের বিভিন্ন পয়েন্টে নিসচার সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন। সীমান্তে বিজিবি ও পুলিশের যৌথ অভিযান ১৯টি ককটেল সদৃশ বস্তু জব্দ। চাঁপাইনবাবগঞ্জে ৬নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান। কাইয়ুমপুর ইউনিয়নকে মডেল ইউনিয়নে গড়ার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী রামিম বাদশা জুয়েলের।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন সভাপতি নোমান মিয়া, সাধারণ সম্পাদক মাসুদ আলম। 

Reporter Name / ২৭ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে ‘চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের’-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন চ্যানেল এস-এর চুনারুঘাট প্রতিনিধি মো. নোমান মিয়া এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক আমাদের মাতৃভূমি মো. মাসুদ আলম।
নবগঠিত কমিটিতে সহ-সভাপতি মো. মিজানুর রহমান উজ্জল (দৈনিক মুক্ত খবর), যুগ্ম সম্পাদক মো. হাফিজ তালুকদার (দৈনিক জনতা), কোষাধ্যক্ষ মো. মোজাম্মেল হক (দৈনিক হবিগঞ্জের জননী) এবং সাংগঠনিক সম্পাদক মো. জসিম মিয়া (দৈনিক বাংলাদেশ সমাচার)।
নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন—মিজানুর রহমান (দৈনিক নয়া দিগন্ত), এস.আর. রুবেল মিয়া (দৈনিক দিনকাল) এবং মো. আসাদুজ্জামান খান (দৈনিক আমার সংবাদ)।
এছাড়া সদস্য হিসেবে রয়েছেন—মো. মামুনুর রশিদ (আইটিভি), মো. ফজলুর রহমান রিয়াদ (হবিগঞ্জের আলো), মো. মনির সরকার (দৈনিক আলোকিত সকাল), মো. তানভীর আহমেদ তালুকদার (হবিগঞ্জের আলো), মো. হাবিবুর রহমান দিপু (আজকের বাংলাদেশ) ও এস.এম. আমির খান (দৈনিক খোলা চিঠি)।
নবগঠিত কমিটির সদস্যরা চুনারুঘাটসহ হবিগঞ্জ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা, জনদুর্ভোগ, উন্নয়ন কর্মকাণ্ড, প্রশাসনিক কার্যক্রম, শিক্ষা, স্বাস্থ্য, আইনশৃঙ্খলা ও জনসচেতনতামূলক বিভিন্ন বিষয় জাতীয় ও স্থানীয় সংবাদমাধ্যমে তুলে ধরতে কাজ করছেন।
সংশ্লিষ্টরা জানান, সাংবাদিকদের মধ্যে পেশাগত ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন এবং স্থানীয় পর্যায়ে গণমাধ্যমের ভূমিকা আরও শক্তিশালী করার লক্ষ্যেই চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের কাজ করবে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ পেশাগত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category