আল-আমিন সাঈফী প্রতিনিধি: মাত্র ৬ মাস ১৩ দিনে পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করা ক্ষুদে হাফেজ ওসমান গনি মোহাম্মদকে আর্থিক সহায়তা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ।
গত ১২ আগস্ট হবিগঞ্জের সাইফুর রহমান টাউন হলে ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’-এর উদ্যোগে এ+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের কে এবং ওসমান গনি মোহাম্মদকে সংবর্ধনা দেওয়া হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ।
অনুষ্ঠানে ওসমানের অসাধারণ সাফল্যের কথা জানতে পেরে জেলা প্রশাসক উদ্ভাবনী বিজ্ঞান ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক মুশাহিদ মজুমদারকে তাঁর সঙ্গে দেখা করার জন্য বলেন।
এরই ধারাবাহিকতায় আজ জেলা প্রশাসকের নিজ কার্যালয়ে ওসমান গনি মোহাম্মদের শিক্ষক হাফেজ সাইফুর রহমান এবং বিশিষ্ট সামাজিক কর্মী আল-আমিন সাঈফীর উপস্থিতিতে ক্ষুদে হাফেজ ওসমান গনি মোহাম্মদকে নগদ অর্থ সহায়তা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ।
এ সময় হাফেজ সাইফুর রহমান বলেন, ওসমান গনি মোহাম্মদের এই অর্জনকে স্বীকৃতি দেওয়া এবং জেলা পর্যায় থেকে সম্মাননার ব্যবস্থা করার ক্ষেত্রে উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এ উদ্যোগের জন্য তিনি উদ্ভাবনী বিজ্ঞান ক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, মাত্র ৬ মাস ১৩ দিনে পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করে ওসমান গনি মোহাম্মদ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। তার এই অনন্য সাফল্যকে উৎসাহিত করতে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন এগিয়ে আসছে।
উপদেষ্টা : মাজনুন মাসুদ, সম্পাদক ও প্রকাশক : মোঃ শামীম মিয়া, নির্বাহী সম্পাদক : মির্জা মোজাম্মেল হক
ঠিকানা : বাড়ি ৩৪, রোড ১০, সেক্টর ০৬, উত্তরা, ঢাকা ১২৩০।
মোবাইল :
01871542791
মেইল :
smshamim163@gmail. com