মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবিগঞ্জের মাধবপুরে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
শনিবার সকালে মাধবপুর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে মাধবপুর বাজার এবং বাজারের ভেতরের পার্কে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও পরিচ্ছন্নতাকর্মী, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দ এবং স্কাউটের শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
এ সময় পৌর প্রশাসক মোঃ মেহেদী হাসান বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে সচেতন থাকার জন্য পৌরবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ইনশাআল্লাহ এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান সমগ্র পৌর এলাকায় অব্যাহত থাকবে।
উপদেষ্টা : মাজনুন মাসুদ, সম্পাদক ও প্রকাশক : মোঃ শামীম মিয়া, নির্বাহী সম্পাদক : মির্জা মোজাম্মেল হক
ঠিকানা : বাড়ি ৩৪, রোড ১০, সেক্টর ০৬, উত্তরা, ঢাকা ১২৩০।
মোবাইল :
01871542791
মেইল :
smshamim163@gmail. com