মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটও মাধবপুর সীমান্তে পৃথক চারটি চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৯টি ভারতীয় গরু ও ৬৬ বোতল ভারতীয় মদ জব্দ করেছে ৫৫ বিজিবি।
গত ২৬ ও ২৭ সেপ্টেম্বর সীমান্তবর্তী আমু চা-বাগান, কৃষ্ণছড়া, ১৭ নম্বর চা-বাগান ও বনগাঁও এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান জানান, জব্দকৃত গরু ও মদের আনুমানিক সিজার মূল্য ৭ লাখ ২৯ হাজার টাকা।
তিনি আরও জানান, সীমান্তে চোরাচালান ও মাদকদ্রব্যের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এবং গরুগুলো শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
উপদেষ্টা : মাজনুন মাসুদ, সম্পাদক ও প্রকাশক : মোঃ শামীম মিয়া, নির্বাহী সম্পাদক : মির্জা মোজাম্মেল হক
ঠিকানা : বাড়ি ৩৪, রোড ১০, সেক্টর ০৬, উত্তরা, ঢাকা ১২৩০।
মোবাইল :
01871542791
মেইল :
smshamim163@gmail. com