মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের মঙ্গলপুর গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
আজ ২৮ সেপ্টেম্বর, সোমবার দুপুরে নবাগত সহকারী কমিশনার (ভূমি) মিস মৈত্রী রায়ের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
এসময় অবৈধভাবে বালু উত্তোলন ও ফসলি জমির মাটি কেটে বহনের দায়ে ১টি ট্রাক্টরকে নগদ ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মিস মৈত্রী রায় বলেন, "জনস্বার্থে, পরিবেশ রক্ষায় এবং সরকারি সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।
উপদেষ্টা : মাজনুন মাসুদ, সম্পাদক ও প্রকাশক : মোঃ শামীম মিয়া, নির্বাহী সম্পাদক : মির্জা মোজাম্মেল হক
ঠিকানা : বাড়ি ৩৪, রোড ১০, সেক্টর ০৬, উত্তরা, ঢাকা ১২৩০।
মোবাইল :
01871542791
মেইল :
smshamim163@gmail. com