মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার কালিকাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
আজ ২ অক্টোবর ২৬ইং বৃহস্পতিবার বিকাল আনুমানিক ৪সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে দুটি ঘরকে গ্রাস করে।
স্থানীয়রা জানান, আগুনে ঘরে থাকা আসবাবপত্র, ধান-চালসহ সর্বস্ব পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
খবর পেয়ে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উপদেষ্টা : মাজনুন মাসুদ, সম্পাদক ও প্রকাশক : মোঃ শামীম মিয়া, নির্বাহী সম্পাদক : মির্জা মোজাম্মেল হক
ঠিকানা : বাড়ি ৩৪, রোড ১০, সেক্টর ০৬, উত্তরা, ঢাকা ১২৩০।
মোবাইল :
01871542791
মেইল :
smshamim163@gmail. com