শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলার ৪ নং শাল্লা ইউনিয়নের আব্দা গ্রামে হঠাৎ ঝড়ের তাণ্ডবে ছয়টি বসতঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। এ সময় আরও ১৫ থেকে ২০টি ঘর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ের সময় তিনজন মেয়ে আহত হয়েছেন বলে স্থানীয় জনপ্রতিনিধি জানিয়েছেন।
শুক্রবার (২ অক্টোবর) দুপুরের দিকে হঠাৎ আকাশ অন্ধকার হয়ে যায়। শুরু হয় হালকা বৃষ্টি। এর কিছুক্ষণ পরই প্রচণ্ড গতিতে ঝড়ো বাতাস বইতে শুরু করলে মুহূর্তের মধ্যে লণ্ডভণ্ড হয়ে যায় গ্রামের বেশ কয়েকটি বসতঘর। ঝড় থামার পর দেখা যায়, ছয়টি ঘরের কোনো অস্তিত্বই নেই; ঘরের চাল, বেড়া ও বিভিন্ন অংশ বাতাসে উড়ে যায়।
ঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন আব্দা গ্রামের পোস্টলাল দাস, নিখিল চন্দ্র দাস, দুলাল দাস, অখিল দাস, নিতিশ দাস ও গুরুপদ দাস। এছাড়া আরও অন্তত ১৫ থেকে ২০টি ঘর আংশিক বা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য নিখিল চন্দ্র দাস বলেন, কোনো কিছু বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে গেছে। ঝড় এতটাই ভয়াবহ ছিল যে মুহূর্তের মধ্যে ঘরবাড়ি উড়িয়ে নিয়ে যায়। প্রায় ২৫টি পরিবার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।’
শাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছত্তার মিয়া বলেন, ‘আমি আব্দা গ্রামে গিয়ে ভয়াবহ অবস্থা দেখেছি। ছয়টি ঘর একেবারে ধ্বংস হয়ে গেছে। আরও কয়েকটি ঘর হেলে-দুলে পড়ার অবস্থায় রয়েছে। ঝড়ে তিনজন মেয়ে আঘাত পেয়েছে।
তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার উদ্যোগ নেওয়া হবে।
এ বিষয়ে শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াসচন্দ্র দাসের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে জানা যায়, তিনি ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।
হঠাৎ ঝড়ের তাণ্ডবে ঘরবাড়ি হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন খোলা আকা�
উপদেষ্টা : মাজনুন মাসুদ, সম্পাদক ও প্রকাশক : মোঃ শামীম মিয়া, নির্বাহী সম্পাদক : মির্জা মোজাম্মেল হক
ঠিকানা : বাড়ি ৩৪, রোড ১০, সেক্টর ০৬, উত্তরা, ঢাকা ১২৩০।
মোবাইল :
01871542791
মেইল :
smshamim163@gmail. com