মাধবপুর প্রতিনিধি( হবিগন্জ): হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১১৯টি দুর্গা পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেছে সায়হাম গ্রুপ।
আজ ১১ অক্টোবর ২০২৬ ইং, রবিবার মাধবপুর উপজেলা স্বচ্ছতা হল রুমে এক আলোচনা সভা ও অনুদান বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ অরুন কুমার নাগ ও মাধবপুর উপজেলা পূজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক লিটন রায়ের পরিচালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ইশতিয়াক আহমেদ ও সায়হাম নীট কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সাফকাত আহমেদ। এসময় উপজেলার ১১৯টি পূজামণ্ডপের সভাপতি-সম্পাদকের হাতে নগদ আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকল ধর্মের মানুষ যেন উৎসব পালন করতে পারে সেজন্যই প্রতি বছর সায়হাম গ্রুপের এই উদ্যোগ। আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সকলের সহযোগিতা কামনা করা হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপদেষ্টা : মাজনুন মাসুদ, সম্পাদক ও প্রকাশক : মোঃ শামীম মিয়া, নির্বাহী সম্পাদক : মির্জা মোজাম্মেল হক
ঠিকানা : বাড়ি ৩৪, রোড ১০, সেক্টর ০৬, উত্তরা, ঢাকা ১২৩০।
মোবাইল :
01871542791
মেইল :
smshamim163@gmail. com