মিজানুর রহমান মাসুদ (আজমিরীগঞ্জ প্রতিনিধি): হবিগঞ্জের আজমিরীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন এনামুল হক চৌধুরী (এনাম)। তিনি আজমিরীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক, হবিগঞ্জ জেলা যুবদলের সাবেক অর্থ সম্পাদক এবং আজমিরীগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি।
পরিদর্শনকালে তিনি বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং পূজার আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় পূজামণ্ডপ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে তিনি মতবিনিময় করেন।
এনামুল হক চৌধুরী (এনাম)-এর সঙ্গে উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ সরকারি কলেজের সাবেক আহ্বায়ক ফখরুল ইসলাম, পৌর ছাত্রদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান অভী, আজমিরীগঞ্জ কলেজ ছাত্রদলের সভাপতি সিরাজুল ইসলাম হৃদয়, সাধারণ সম্পাদক সাজেনুর ইসলাম সাজু, যুবদল নেতা মনির হোসেন রাজন, রুহুল আমিন রামিম, মামুন মিয়া এবং উপজেলা জাসাসের সাবেক যুগ্ম আহ্বায়ক রুমেল মিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্যাপনের প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।
মিজানুর রহমান মাসুদ
উপদেষ্টা : মাজনুন মাসুদ, সম্পাদক ও প্রকাশক : মোঃ শামীম মিয়া, নির্বাহী সম্পাদক : মির্জা মোজাম্মেল হক
ঠিকানা : বাড়ি ৩৪, রোড ১০, সেক্টর ০৬, উত্তরা, ঢাকা ১২৩০।
মোবাইল :
01871542791
মেইল :
smshamim163@gmail. com