মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন পরিষদ বিনির্মাণের লক্ষ্য নিয়ে জনগণের সেবার প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে চান সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ডা. রোকন উদ্দিন পারভেজ।
তিনি জানান, ১১নং বাঘাসুরা ইউনিয়ন পরিষদকে একটি আধুনিক, জনবান্ধব ও স্মার্ট ইউনিয়ন পরিষদ হিসেবে গড়ে তুলতে চান। পাশাপাশি সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া, ন্যায় বিচার প্রতিষ্ঠা, গ্রাম আদালতকে শক্তিশালী করা এবং জনগণের সেবার মান বৃদ্ধি করাই তার মূল লক্ষ্য।
ডা. রোকন উদ্দিন পারভেজ বলেন, জনশক্তিকে জনসম্পদে রূপান্তর, গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন, তরুণ সমাজকে মাদকমুক্ত রাখা এবং অসহায় মানুষের পাশে থাকার মাধ্যমে একটি সুন্দর ও সুশৃঙ্খল ইউনিয়ন গড়ে তুলতে চান।
এ লক্ষ্য বাস্তবায়নে তিনি ১১নং বাঘাসুরা ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন।
উপদেষ্টা : মাজনুন মাসুদ, সম্পাদক ও প্রকাশক : মোঃ শামীম মিয়া, নির্বাহী সম্পাদক : মির্জা মোজাম্মেল হক
ঠিকানা : বাড়ি ৩৪, রোড ১০, সেক্টর ০৬, উত্তরা, ঢাকা ১২৩০।
মোবাইল :
01871542791
মেইল :
smshamim163@gmail. com