হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার সেরা তদন্তকারী অফিসার হিসেবে বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছেন বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম।
বুধবার (৪ নভেম্বর ২০২৬) মৌলভীবাজার জেলার পুলিশ সুপার জনাব মো. মনিরুল ইসলাম অক্টোবর মাসের মাসিক কল্যাণ সভায় তাঁর হাতে স্বীকৃতিসনদ ও বিশেষ পুরস্কার তুলে দেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস)সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত অক্টোবর মাসে একটি সিঁধেল চুরি মামলার রহস্য উদ্ঘাটন, ঘটনার সঙ্গে জড়িত ৭ জন আসামিকে গ্রেপ্তার এবং চুরি হওয়া ২ ভরি ১১ আনা ৯ পয়েন্ট স্বর্ণালঙ্কার, নগদ ১ লাখ ১৫ হাজার টাকা ও দুটি চোরাই মোবাইল ফোন উদ্ধার করেন এসআই শফিকুল ইসলাম।
তদন্তে দক্ষতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার স্বীকৃতিস্বরূপ তাঁকে জেলার সেরা তদন্তকারী অফিসার হিসেবে এ বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।
তাঁর এ অর্জনে বড়লেখা থানা পুলিশের সদস্যদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
উপদেষ্টা : মাজনুন মাসুদ, সম্পাদক ও প্রকাশক : মোঃ শামীম মিয়া, নির্বাহী সম্পাদক : মির্জা মোজাম্মেল হক
ঠিকানা : বাড়ি ৩৪, রোড ১০, সেক্টর ০৬, উত্তরা, ঢাকা ১২৩০।
মোবাইল :
01871542791
মেইল :
smshamim163@gmail. com