নিজস্ব প্রতিবেদক: সাংবাদিকদের উদ্দেশে চিত্রনায়িকা পরীমণির করা মন্তব্যকে কেন্দ্র করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। এক বিবৃতিতে বলা হয়, সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের দর্পণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে তারা সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
বিবৃতিতে আরও বলা হয়, মতের অমিল, প্রশ্ন কিংবা সমালোচনা থাকতেই পারে। কিন্তু তাই বলে সাংবাদিক সমাজকে উদ্দেশ্য করে অশালীন ও অসম্মানজনক ভাষা ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একজন জনপ্রিয় শিল্পীর কাছ থেকে সবাই দায়িত্বশীল, মার্জিত ও শালীন আচরণ প্রত্যাশা করে।
সাংবাদিকদের সঙ্গে কোনো বিষয়ে মতবিরোধ থাকলে তা যুক্তি ও শালীনতার মাধ্যমে প্রকাশ করা উচিত বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
এ ঘটনায় চিত্রনায়িকা পরীমণিকে তার বক্তব্য প্রত্যাহার করে সাংবাদিক সমাজের কাছে দুঃখ প্রকাশের আহ্বান জানানো হয়েছে।
বিবৃতির শেষে বলা হয়, সাংবাদিকদের সম্মান রক্ষা করা মানে সত্য প্রকাশের স্বাধীনতাকে সম্মান করা। সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।
উপদেষ্টা : মাজনুন মাসুদ, সম্পাদক ও প্রকাশক : মোঃ শামীম মিয়া, নির্বাহী সম্পাদক : মির্জা মোজাম্মেল হক
ঠিকানা : বাড়ি ৩৪, রোড ১০, সেক্টর ০৬, উত্তরা, ঢাকা ১২৩০।
মোবাইল :
01871542791
মেইল :
smshamim163@gmail. com