মাধবপুর (প্রতিনিধি) হবিগঞ্জ: বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মাধবপুর উপজেলার আওতাধীন ৯নং নোয়াপাড়া ইউ/পি শাখার ২০২৬-২০২৭ সেশনের কাউন্সিল ও অভিষেক সম্পন্ন হয়েছে।
আজ শনিবার বিকাল ২টা ৩০ মিনিটের সময় নোয়াপাড়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদে কাউন্সিল ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়।
কাউন্সিল অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মাধবপুর উপজেলার সভাপতি মোহাম্মদ রেদওয়ান আলম। তিনি নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করান।
সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মাধবপুর উপজেলার সাধারণ সম্পাদক মো: আরমান আলিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা খলিলুর রহমান।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে, মো. নাহিদ ইসলাম-কে সভাপতি, মো. সুজন শাহ-কে সাধারণ সম্পাদক এবং মো. মনিরুল ইসলাম-কে সাংগঠনিক সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
সহ সভাপতি: আব্দুল খালেক
সহ সাধারণ সম্পাদক:সজিব মিয়া, মুমিন মিয়া
সহ সাংগঠনিক সম্পাদক: শাহিন মিয়া
প্রচার সম্পাদক: রাকিব মিয়া
সহ প্রচার সম্পাদক: আরাফাত আহম্মেদ রাফি
অর্থ সম্পাদক: ইমন মিয়া
অফিস সম্পাদক:আশরাফুল ইসলাম (১)
সহ অফিস সম্পাদক: তায়েফুর রহমান
প্রশিক্ষণ সম্পাদক:মো. শাহ আলম
সহ প্রশিক্ষণ সম্পাদক:স্বপন মিয়া, হাফেজ আল আমিন
শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক:কাশিফ আল জিহান
সহ শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক:বাইজিদ মিয়া
তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক: মো. তানভীর
সদস্য: মিলন, আল আমিন, মো. সাইফুর রহমান কারিম, মো. আশরাফুল ইসলাম, মো. মাহিন, মো. জুবাইদ, মো. ইরফান, মো. তামিম, মো. রাতুল মিয়া, মো. রিফাত মিয়া, মো. রাকিব মিয়া, মো. আল আমিন, মো. হামিম মিয়া, মো. রুহুল আমিন, মো. ইমন মিয়া প্রমুখ।
উপদেষ্টা : মাজনুন মাসুদ, সম্পাদক ও প্রকাশক : মোঃ শামীম মিয়া, নির্বাহী সম্পাদক : মির্জা মোজাম্মেল হক
ঠিকানা : বাড়ি ৩৪, রোড ১০, সেক্টর ০৬, উত্তরা, ঢাকা ১২৩০।
মোবাইল :
01871542791
মেইল :
smshamim163@gmail. com