হানিফ পারভেজ,বড়লেখা প্রতিনিধি : ২৪ নভেম্বর হিনাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেছেন শুভাশিস দে শুভ্র।
এ উপলক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ এবং গ্রামের মুরব্বি ও যুবসমাজের পক্ষ থেকে তাঁকে ফুলের মালা দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
হিনাই নগর যুব সংঘের সভাপতি জালাল আহমদ এর নেতৃত্বে গ্রামের মুরব্বি ও যুবকরা তাঁকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন। এ সময় বিদ্যালয়ে এক আনন্দঘন ও আন্তরিক পরিবেশের সৃষ্টি হয়।
নতুন কর্মস্থলে তাঁর কর্মজীবন সুন্দর, সফল ও সার্থক হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত সবাই।
উপদেষ্টা : মাজনুন মাসুদ, সম্পাদক ও প্রকাশক : মোঃ শামীম মিয়া, নির্বাহী সম্পাদক : মির্জা মোজাম্মেল হক
ঠিকানা : বাড়ি ৩৪, রোড ১০, সেক্টর ০৬, উত্তরা, ঢাকা ১২৩০।
মোবাইল :
01871542791
মেইল :
smshamim163@gmail. com