মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগন্জের মাধবপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উদযাপন ২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও প্রাণী সম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর-চুনারঘাট আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফয়সাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব সিরাজুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, খামারি ও প্রাণিসম্পদ বিভাগের কর্মচারীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সংসদ সদস্য বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দুধ, ডিম ও মাংসের চাহিদা পূরণের পাশাপাশি বহু মানুষের কর্মসংস্থান হচ্ছে এই খাত থেকে। খামারিদের আধুনিক প্রশিক্ষণ ও সরকারি সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান বলেন, সুস্থ ও নিরাপদ প্রাণিসম্পদ গড়ে তুলতে খামারিদের সচেতন হতে হবে। ভেজাল খাদ্য পরিহার, নিয়মিত টিকাদান ও পরিষ্কার-পরিচ্ছন্ন খামার ব্যবস্থাপনার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
পরে অতিথিবৃন্দ প্রদর্শনী ঘুরে দেখেন এবং সফল খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
উপদেষ্টা : মাজনুন মাসুদ, সম্পাদক ও প্রকাশক : মোঃ শামীম মিয়া, নির্বাহী সম্পাদক : মির্জা মোজাম্মেল হক
ঠিকানা : বাড়ি ৩৪, রোড ১০, সেক্টর ০৬, উত্তরা, ঢাকা ১২৩০।
মোবাইল :
01871542791
মেইল :
smshamim163@gmail. com