• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
Headline
সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ। সিন্ডিকেটের দাপটে জিম্মি কালনি-কুশিয়ারার পাড়: প্রতিরোধে গেলে এলাকাবাসীকে হুমকি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ। ড়লেখায় উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শাল্লায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক, ভিডিও ভাইরাল। মাধবপুরে ২০ বছর পর উদ্ধার হলো ঐতিহ্যবাহী কাটেঙ্গা বিল, সাড়ে ১১ একর জমিতে লাল নিশান, খননের আশ্বাস প্রশাসনের। বড়লেখায় ভূমি কর্মকর্তার পরিচয়ে প্রতারণার চেষ্টা, টাকা দাবি করে ফোন। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। ‎চুনারুঘাটে মাদকবিরোধী অভিযান, দুই যুবকের কারাদণ্ড ‎অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি মেশিন ও পাইপ ধ্বংস, ট্রাক্টর জব্দ তেলিয়াপাড়া চা-বাগানে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক হুমায়ুন কবির গ্রেফতার, চাঁদা দাবী নয় ষড়যন্ত্রের শিকার সাংবাদিক হুমায়ুন কবির।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

মাধবপুরে বাঘাসুরা ইউনিয়নের অনেক রাস্তাই পাকা হয়নি, লাগেনি উন্নয়নের ছোঁয়া।

Reporter Name / ৫৮৬ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

  1. বিশেষ প্রতিনিধি (হবিগন্জ)
    দেশের প্রেক্ষাপট পরিবর্তন হলেও হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১১ নং বাঘাসুরা ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের রাস্তায় এখনো লাগেনি কোনো উন্নয়নের ছোঁয়া হয়নি কোন পরিবর্তন।

বিশেষ করে পুরাইকলা, শিবজয়নগর, সুন্দরপুর, ধিতপুরাসহ ইউনিয়নের বিভিন্ন গ্রামের রাস্তাগুলোতে এমপি মহোদয় বা ইউনিয়ন পরিষদের উন্নয়নমূলক বাজেটের কোনো বরাদ্দই পড়েনি বলে অভিযোগ স্থানীয়দের।বর্ষা এলেই রাস্তাটি কাদায় পরিণত হয়। স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, শ্রমজীবী মানুষ, অসুস্থ রোগী—সবার জন্য এই পথ হয়ে ওঠে চরম দুর্ভোগের কারণ।
বৃষ্টি এলেই বাড়ে দুর্ভোগ
স্থানীয়রা জানান, বিগত দিনেও এসব এলাকা অবহেলা-অবজ্ঞায় ছিল। বর্তমানেও সেই অবহেলাই রয়ে গেছে।
পুরাইকলার বাসিন্দা এখলাছুর রহমান, বলেন,
“আমরা দীর্ঘদিন ধরে রাস্তা-ঘাটের ভোগান্তিতে আছি এখনও পরিবর্তন হয়নি সেই ভোগান্তির চিত্র। বৃষ্টির দিনে এই রাস্তা দিয়ে গাড়ি চলা তো দূরের কথা, মানুষের চলাচল করাই দায় হয়ে যায়।”
শিবজয়নগর গ্রামের, কয়েকজন বাসিন্দা বলেন,
“আমাদের গ্রামের ভেতরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এখানে ৩ শতাধিকের বেশি কোমলমতি শিক্ষার্থী পড়াশোনা করে। বৃষ্টির দিনে রাস্তা কাদা হয়ে যায়, যার কারণে বাচ্চাদের স্কুলে আসা-যাওয়া খুবই কষ্টকর হয়ে পড়ে। বরতল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগন জানান, বাচ্চারা আসাতো দূরের কথা আমাদেরকেই আসতে অনেক কষ্ট হয়।
সেই সমস্ত এলাকাবাসীর প্রশ্ন, “এই গ্রামগুলোতে কি মানুষ বসবাস করে না? যদি করে থাকে তাহলে কেন এত অবহেলা?” তাহলে দিন দিন তাদের ভোগান্তি বাড়ছেই।
তারা হবিগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করে বলেন, যদি রাস্তাগুলোর দিকে নজর দেয়া হয় তাহলে ছাত্র-ছাত্রীসহ এলাকার মানুষের চলাচলের কষ্ট লাঘব হবে। অন্যথায় এলাকার মানুষের দুর্গতি দুর্গতিই থেকে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category