• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
Headline
সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ। সিন্ডিকেটের দাপটে জিম্মি কালনি-কুশিয়ারার পাড়: প্রতিরোধে গেলে এলাকাবাসীকে হুমকি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ। ড়লেখায় উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শাল্লায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক, ভিডিও ভাইরাল। মাধবপুরে ২০ বছর পর উদ্ধার হলো ঐতিহ্যবাহী কাটেঙ্গা বিল, সাড়ে ১১ একর জমিতে লাল নিশান, খননের আশ্বাস প্রশাসনের। বড়লেখায় ভূমি কর্মকর্তার পরিচয়ে প্রতারণার চেষ্টা, টাকা দাবি করে ফোন। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। ‎চুনারুঘাটে মাদকবিরোধী অভিযান, দুই যুবকের কারাদণ্ড ‎অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি মেশিন ও পাইপ ধ্বংস, ট্রাক্টর জব্দ তেলিয়াপাড়া চা-বাগানে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক হুমায়ুন কবির গ্রেফতার, চাঁদা দাবী নয় ষড়যন্ত্রের শিকার সাংবাদিক হুমায়ুন কবির।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

বড়লেখায় ভূমি কর্মকর্তার পরিচয়ে প্রতারণার চেষ্টা, টাকা দাবি করে ফোন।

Reporter Name / ৯৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধি:  মৌলভীবাজারের বড়লেখায় সহকারী কমিশনার (ভূমি) পরিচয় দিয়ে বিভিন্ন মোবাইল নম্বর থেকে সাধারণ মানুষের কাছে ফোন করে টাকা দাবি করছে একটি প্রতারক চক্র। এ ঘটনায় উপজেলাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বড়লেখা উপজেলা ভূমি অফিস।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) উপজেলা ভূমি অফিসের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বড়লেখার সহকারী কমিশনার (ভূমি)-এর একমাত্র দাপ্তরিক মোবাইল নম্বর ০১৭৩০-৩৩১০৮৩। এই পরিচয়ে অন্য কোনো নম্বর থেকে ফোন করে টাকা দাবি করা হলে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এ ধরনের ফোন বা প্রতারণার চেষ্টার মুখোমুখি হলে দ্রুত বড়লেখা উপজেলা ভূমি অফিস অথবা নিকটস্থ থানায় বিষয়টি জানানোর আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রতারক চক্রের সদস্যদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।

জনসাধারণকে এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার পাশাপাশি অপরিচিত নম্বরে টাকা পাঠানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে উপজেলা ভূমি অফিস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category