• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
Headline
সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ। সিন্ডিকেটের দাপটে জিম্মি কালনি-কুশিয়ারার পাড়: প্রতিরোধে গেলে এলাকাবাসীকে হুমকি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ। ড়লেখায় উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শাল্লায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক, ভিডিও ভাইরাল। মাধবপুরে ২০ বছর পর উদ্ধার হলো ঐতিহ্যবাহী কাটেঙ্গা বিল, সাড়ে ১১ একর জমিতে লাল নিশান, খননের আশ্বাস প্রশাসনের। বড়লেখায় ভূমি কর্মকর্তার পরিচয়ে প্রতারণার চেষ্টা, টাকা দাবি করে ফোন। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। ‎চুনারুঘাটে মাদকবিরোধী অভিযান, দুই যুবকের কারাদণ্ড ‎অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি মেশিন ও পাইপ ধ্বংস, ট্রাক্টর জব্দ তেলিয়াপাড়া চা-বাগানে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক হুমায়ুন কবির গ্রেফতার, চাঁদা দাবী নয় ষড়যন্ত্রের শিকার সাংবাদিক হুমায়ুন কবির।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

আজমিরীগঞ্জের ভূঁইয়া মার্কেট সড়কের বেহাল দশা, চরম ভোগান্তিতে পথচারীরা

Reporter Name / ৪৯৫ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

আজমিরীগঞ্জ প্রতিনিধি:মিজানুর রহনান মাসুদ:  হবিগঞ্জের আজমিরীগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ ভূঁইয়া মার্কেটের সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বেহাল দশায় পরিণত হয়েছে। সড়কজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত ও খানাখন্দ। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে কাদার সৃষ্টি হয়। এতে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীদের।

বিশেষ করে মসজিদে নামাজ আদায় করতে যাওয়া মুসল্লি এবং স্কুলগামী শিক্ষার্থীদের ভোগান্তি সবচেয়ে বেশি। কাদাপানি মাড়িয়ে চলাচল করতে গিয়ে অনেকেই কাপড়-জুতা নষ্ট হওয়ার পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কায় পড়ছেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার না হওয়ায় ধীরে ধীরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বাজারের ব্যস্ততম এই সড়ক দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ চলাচল করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর সংস্কার উদ্যোগ দেখা যাচ্ছে না।

স্থানীয় বাসিন্দারা দ্রুত সড়কটি পরিদর্শন করে সংস্কার ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের প্রত্যাশা, জনদুর্ভোগ লাঘবে দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি সংস্কার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category