• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
Headline
মৌলভীবাজারে ৪ মাসের শিশুকে অপহরণের চেষ্টা: স্থানীয় জনতার হাতে ১ নারীসহ ৩ জন আটক। বড়লেখায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৭। হবিগঞ্জে গুলিসহ পিস্তল উদ্বার। আজমিরীগঞ্জে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শনে বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন। সাবধান! সালাম ট্রাভেলস সলিউশনের বিরুদ্ধে কোটি টাকা প্রতারণার অভিযোগ, টাকা নিয়ে লাওসে পলাতক আব্দুস সালাম। বড়লেখার জহরত আদিব চৌধুরী আইপিইউ নির্বাহী কমিটিতে নির্বাচিত। বড়লেখার দাসের বাজার উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত। সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন বড়লেখায় সড়কের বিভিন্ন পয়েন্টে নিসচার সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন। সীমান্তে বিজিবি ও পুলিশের যৌথ অভিযান ১৯টি ককটেল সদৃশ বস্তু জব্দ।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

শায়েস্তাগঞ্জে দাউদনগর বাজারে আবারও অবৈধ ফুটপাত উচ্ছেদে ভ্রাম্যমাণ অভিযান, জরিমানা

Reporter Name / ১০৯ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

আল-আমিন সাঈফী শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:  শায়েস্তাগঞ্জ শহরের অবৈধ ফুটপাত উচ্ছেদ ও যানজট নিরসনে আবারও কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। এ লক্ষ্যে বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৪টায় দাউদনগর বাজারসহ শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন শায়েস্তাগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান শান্ত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বানী চৌধুরীর নির্দেশনায় পরিচালিত এ অভিযানে অবৈধ দখলমুক্তকরণ, ফুটপাত দখলমুক্ত রাখা এবং সড়কে যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
অভিযান চলাকালে ফুটপাত দখল এবং সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় একটি দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় আনসার সদস্য ও পৌরসভা কর্তৃপক্ষ অভিযানে অংশ নেন এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শায়েস্তাগঞ্জ শহরে যানজট নিরসন, অবৈধ দখল উচ্ছেদ এবং সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category