• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
Headline
সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ। সিন্ডিকেটের দাপটে জিম্মি কালনি-কুশিয়ারার পাড়: প্রতিরোধে গেলে এলাকাবাসীকে হুমকি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ। ড়লেখায় উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শাল্লায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক, ভিডিও ভাইরাল। মাধবপুরে ২০ বছর পর উদ্ধার হলো ঐতিহ্যবাহী কাটেঙ্গা বিল, সাড়ে ১১ একর জমিতে লাল নিশান, খননের আশ্বাস প্রশাসনের। বড়লেখায় ভূমি কর্মকর্তার পরিচয়ে প্রতারণার চেষ্টা, টাকা দাবি করে ফোন। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। ‎চুনারুঘাটে মাদকবিরোধী অভিযান, দুই যুবকের কারাদণ্ড ‎অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি মেশিন ও পাইপ ধ্বংস, ট্রাক্টর জব্দ তেলিয়াপাড়া চা-বাগানে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক হুমায়ুন কবির গ্রেফতার, চাঁদা দাবী নয় ষড়যন্ত্রের শিকার সাংবাদিক হুমায়ুন কবির।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

আশুগঞ্জে ১ লাখ ৪৪ হাজার বিদেশি সিগারেট উদ্ধার, সিএনজিসহ গ্রেফতার ৩।

Reporter Name / ১৯৬ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

জাহাঙ্গীর আলমজেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিপুল পরিমাণ শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে দেশে আনা বিদেশি সিগারেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একটি সিএনজি অটোরিকশাসহ তিন চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৮ আগস্ট) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সোহাগপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল সোহাগপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালানো হয়। সিএনজিটির নম্বর ব্রাহ্মণবাড়িয়া-থ-১১-৬৪৬৯।
তল্লাশির একপর্যায়ে সিএনজি অটোরিকশা থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে দেশে আনা ১ লাখ ৪৪ হাজার শলাকা PATRON ব্র্যান্ডের বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। পরে সিগারেট বহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সিএনজিতে থাকা তিনজনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—নরসিংদীর শিবপুর থানার বংশীদিয়া গ্রামের হাবিব মিয়ার ছেলে হিমেল মিয়া; পলাশ থানার ফুলবাড়িয়া গ্রামের মৃত জাকির হোসেন গাজীর ছেলে রাইসুল এবং ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর এলাকার মৃত আলফু মিয়ার ছেলে আব্দুল আওয়াল।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা বিদেশি সিগারেট ও সিএনজি অটোরিকশাটি উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্রেফতার ব্যক্তিরা শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা বিদেশি সিগারেট পরিবহন ও সরবরাহের সঙ্গে জড়িত।
এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অবৈধভাবে আনা এসব সিগারেটের উৎস ও এর সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category