• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
Headline
মৌলভীবাজারে ৪ মাসের শিশুকে অপহরণের চেষ্টা: স্থানীয় জনতার হাতে ১ নারীসহ ৩ জন আটক। বড়লেখায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৭। হবিগঞ্জে গুলিসহ পিস্তল উদ্বার। আজমিরীগঞ্জে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শনে বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন। সাবধান! সালাম ট্রাভেলস সলিউশনের বিরুদ্ধে কোটি টাকা প্রতারণার অভিযোগ, টাকা নিয়ে লাওসে পলাতক আব্দুস সালাম। বড়লেখার জহরত আদিব চৌধুরী আইপিইউ নির্বাহী কমিটিতে নির্বাচিত। বড়লেখার দাসের বাজার উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত। সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন বড়লেখায় সড়কের বিভিন্ন পয়েন্টে নিসচার সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন। সীমান্তে বিজিবি ও পুলিশের যৌথ অভিযান ১৯টি ককটেল সদৃশ বস্তু জব্দ।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

শাল্লায় নাশকতার মামলায় সৈনিক লীগ উপজেলা সভাপতি আব্দুল হক গ্রেপ্তার

Reporter Name / ১৩১ Time View
Update : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি :সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ‘অপারেশন ডেভিল হান্ট’-এর আওতায় বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় বঙ্গবন্ধু সৈনিক লীগের শাল্লা উপজেলা সভাপতি মো. আব্দুল হক (৪৭)কে গ্রেপ্তার করেছে শাল্লা থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) শাল্লা থানা পুলিশের এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়।

প্রেস রিলিজে উল্লেখ করা হয়, পুলিশ সুপার, সুনামগঞ্জের নির্দেশক্রমে এবং দিরাই সার্কেলের তত্ত্বাবধানে শাল্লা থানার এসআই (নিরস্ত্র) ইমাম আরেফিন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় শাল্লা থানার এফআইআর নং-৭, তারিখ ১০ ফেব্রুয়ারি ২০২৫, জিআর নং-২৩, তারিখ ১০ ফেব্রুয়ারি ২০২৫, বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারার মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে মো. আব্দুল হককে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দুল হক শাল্লা উপজেলার কার্তিকপুর গ্রামের হাজী মো. সুন্দর আলীর ছেলে এবং তিনি বঙ্গবন্ধু সৈনিক লীগের শাল্লা উপজেলা সভাপতি হিসেবে পরিচিত।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসির দায়িত্বে) এসআই শওকত আলী জানান, নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধের লক্ষ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর যথাযথ পুলিশ প্রহরায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং পরবর্তীতে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

প্রেস রিলিজে আরও জানানো হয়, শাল্লা থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category