• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
Headline
মৌলভীবাজারে ৪ মাসের শিশুকে অপহরণের চেষ্টা: স্থানীয় জনতার হাতে ১ নারীসহ ৩ জন আটক। বড়লেখায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৭। হবিগঞ্জে গুলিসহ পিস্তল উদ্বার। আজমিরীগঞ্জে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শনে বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন। সাবধান! সালাম ট্রাভেলস সলিউশনের বিরুদ্ধে কোটি টাকা প্রতারণার অভিযোগ, টাকা নিয়ে লাওসে পলাতক আব্দুস সালাম। বড়লেখার জহরত আদিব চৌধুরী আইপিইউ নির্বাহী কমিটিতে নির্বাচিত। বড়লেখার দাসের বাজার উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত। সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন বড়লেখায় সড়কের বিভিন্ন পয়েন্টে নিসচার সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন। সীমান্তে বিজিবি ও পুলিশের যৌথ অভিযান ১৯টি ককটেল সদৃশ বস্তু জব্দ।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

এক্তিয়ারপুরে মাদকের বিরুদ্ধে যুবসমাজের প্রতিরোধ অভিযান শুরু, অভিযানের প্রথম দিনেই ১ জন আটক, গ্রাম পুলিশের কাছে সোপর্দ

Reporter Name / ১৪৩ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

মাধবপুর প্রতিনিধি, (হবিগঞ্জ): মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১০ নং ছাতিয়াইন ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামে শুরু হয়েছে যুবসমাজের “মাদকবিরোধী বিশেষ প্রতিরোধ অভিযান”।

“সোনার বাংলাকে মাদকমুক্ত করতে অন্য কারো মুখের দিকে চেয়ে নয়” — এই স্লোগানকে সামনে রেখে এক্তিয়ারপুর গ্রামের সচেতন যুবসমাজ আজ থেকে মাঠে নেমেছে। অভিযানের আগে গ্রামবাসী ও যুবসমাজের উদ্যোগে এক্তিয়ারপুরে একটি উঠান বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে বক্তারা মাদকের কুফল নিয়ে আলোচনা করেন এবং গ্রামকে মাদকমুক্ত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। যুবসমাজের উদ্যোগে গঠিত স্বেচ্ছাসেবী টিম অভিযানের প্রথম দিনেই হাতেনাতে একজনকে মাদকসহ আটক করে। পরে তাকে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় গ্রাম পুলিশের কাছে সোপর্দ করা হয়।

যুবকরা বলেন, সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

যুবসমাজের হুঁশিয়ারি: “মাদক ছাড়ুন, নয়তো এলাকা ছাড়ুন।
অভিযানে নেতৃত্বদানকারী যুবকরা বলেন, “আজকের এই প্রথম দিনের সাফল্য প্রমাণ করে—আমরা যদি এক থাকি, তবে কোনো অপরাধী আমাদের সমাজে টিকতে পারবে না। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। মাদকের সাথে কোনো আপস নেই!”

তাদের স্পষ্ট বার্তা: “মাদক ছাড়ুন, নয়তো এলাকা ছাড়ুন”।এক্তিয়ারপুরকে মাদকমুক্ত, নিরাপদ ও আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলতে এলাকার মুরব্বি ও সাধারণ গ্রামবাসীর দোয়া এবং সার্বিক সহযোগিতা কামনা করেছেন অভিযানে অংশ নেওয়া যুবকরা।

তারা আরও বলেন, “আসুন, সবাই মিলে আমাদের প্রিয় এক্তিয়ারপুরকে মাদকমুক্ত একটি সুন্দর সমাজ হিসেবে গড়ে তুলি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category