• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
Headline
সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ। সিন্ডিকেটের দাপটে জিম্মি কালনি-কুশিয়ারার পাড়: প্রতিরোধে গেলে এলাকাবাসীকে হুমকি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ। ড়লেখায় উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শাল্লায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক, ভিডিও ভাইরাল। মাধবপুরে ২০ বছর পর উদ্ধার হলো ঐতিহ্যবাহী কাটেঙ্গা বিল, সাড়ে ১১ একর জমিতে লাল নিশান, খননের আশ্বাস প্রশাসনের। বড়লেখায় ভূমি কর্মকর্তার পরিচয়ে প্রতারণার চেষ্টা, টাকা দাবি করে ফোন। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। ‎চুনারুঘাটে মাদকবিরোধী অভিযান, দুই যুবকের কারাদণ্ড ‎অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি মেশিন ও পাইপ ধ্বংস, ট্রাক্টর জব্দ তেলিয়াপাড়া চা-বাগানে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক হুমায়ুন কবির গ্রেফতার, চাঁদা দাবী নয় ষড়যন্ত্রের শিকার সাংবাদিক হুমায়ুন কবির।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

আখাউড়ায় খাসির মাংস না পেয়ে বিয়ে ভেঙে দিলেন জাপান প্রবাসী যুবক।

Reporter Name / ২৪৯ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

জাহাঙ্গীর আলম,জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের খাবারে খাসির মাংস না থাকাকে কেন্দ্র করে বিয়ে পণ্ড হওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ঐতিহ্যবাহী ‘খদর’ পরিবেশনের সময় খাবারে খাসির মাংস না থাকায় ক্ষুব্ধ হয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন না করেই কনের বাড়ি থেকে চলে গেছেন জাপান প্রবাসী এক যুবক।

ঘটনাটি ঘটেছে সোমবার (১৭ আগস্ট) বিকেলে আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের তোলাতালা গ্রামে। বর জুনায়েদ মিয়া পার্শ্ববর্তী কসবা উপজেলার নিয়ামতপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বনির্ধারিত আয়োজন অনুযায়ী বরযাত্রীসহ জুনায়েদ মিয়া কনের বাড়িতে উপস্থিত হলে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়। এরপর গেট ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে বরকে খাবারের টেবিলে বসানো হয়। আত্মীয়-স্বজনদের আতিথেয়তার পর বিয়ের প্রচলিত রেওয়াজ অনুযায়ী বরপক্ষের সামনে ‘খদর’ পরিবেশন করা হয়।

এ সময় খাবারে খাসির মাংস না থাকায় আপত্তি তোলেন বর জুনায়েদ মিয়া। তিনি খাসির মাংস ছাড়া খাবার গ্রহণ করবেন না বলে জানান। এমনকি খাসির মাংসের ব্যবস্থা না করলে বিয়েতেও সম্মতি দেবেন না বলে নিজের অবস্থান জানান।

হঠাৎ এমন পরিস্থিতিতে কনেপক্ষের লোকজন হতভম্ব হয়ে পড়েন। বিষয়টি নিয়ে কনের বাবা শফিক মিয়াসহ আত্মীয়-স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বরকে বোঝানোর চেষ্টা করেন। কনের বাবা শফিক মিয়া জানান, খাসির মাংসের বিষয়টি তাকে আগে জানানো হলে তিনি নিজ দায়িত্বে এর ব্যবস্থা করতেন। কিন্তু বিয়ের আগে এ ধরনের কোনো দাবি তাকে জানানো হয়নি।

স্থানীয়দের পক্ষ থেকেও পরিস্থিতি শান্ত করার চেষ্টা করা হয়। তবে দীর্ঘ সময় বোঝানোর পরও বর তার সিদ্ধান্তে অনড় থাকেন। শেষ পর্যন্ত কোনো আনুষ্ঠানিকতা সম্পন্ন না করেই তিনি কনের বাড়ি থেকে চলে যান।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আশিক মিয়া বলেন, “ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। কোনো বাবা-মাই চান না এমন পরিস্থিতির মুখোমুখি হতে। বরপক্ষের আচরণ ও কথাবার্তা কিছুটা অস্বাভাবিক ঠেকেছে। বহুবার বোঝানোর পরও তিনি খাসি ছাড়া বিয়ে করতে অস্বীকৃতি জানান।”

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বিয়ের মতো গুরুত্বপূর্ণ একটি সম্পর্ক খাবারের একটি পদকে কেন্দ্র করে ভেঙে যাওয়ায় স্থানীয়দের অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। বিশেষ করে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার আগমুহূর্তে এমন সিদ্ধান্তে কনেপক্ষ সামাজিক ও মানসিকভাবে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category