• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
Headline
সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ। সিন্ডিকেটের দাপটে জিম্মি কালনি-কুশিয়ারার পাড়: প্রতিরোধে গেলে এলাকাবাসীকে হুমকি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ। ড়লেখায় উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শাল্লায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক, ভিডিও ভাইরাল। মাধবপুরে ২০ বছর পর উদ্ধার হলো ঐতিহ্যবাহী কাটেঙ্গা বিল, সাড়ে ১১ একর জমিতে লাল নিশান, খননের আশ্বাস প্রশাসনের। বড়লেখায় ভূমি কর্মকর্তার পরিচয়ে প্রতারণার চেষ্টা, টাকা দাবি করে ফোন। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। ‎চুনারুঘাটে মাদকবিরোধী অভিযান, দুই যুবকের কারাদণ্ড ‎অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি মেশিন ও পাইপ ধ্বংস, ট্রাক্টর জব্দ তেলিয়াপাড়া চা-বাগানে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক হুমায়ুন কবির গ্রেফতার, চাঁদা দাবী নয় ষড়যন্ত্রের শিকার সাংবাদিক হুমায়ুন কবির।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

চুনারুঘাটে ৫৫ বিজিবি’র অভিযানে,বালুর নিচে লুকানো সোয়া কোটি টাকার ভারতীয় শাড়ী-কসমেটিকসসহ ড্রাম্প ট্রাক জব্দ। 

Reporter Name / ৩১৪ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

মো: ইউসুফ আলী(চুনারুঘাট, হবিগঞ্জ) প্রতিনিধি :  হবিগন্জের সীমান্তে চোরাচালান প্রতিরোধে হবিগঞ্জ ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে সোয়া কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ী ও কসমেটিকসহ একটি ডাম্প ট্রাক জব্দ করা হয়েছে। অভিনব কায়দায় বালুর নিচে লুকিয়ে মালামাল পাচারের চেষ্টা ব্যর্থ করে দেয় বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, একটি নির্দিষ্ট ডাম্প ট্রাকে ভারতীয় অবৈধ মালামাল পরিবহন হতে পারে এমন গোপন তথ্যের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫ বিজিবি’র একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে।

আজ, ১৮ আগস্ট ২০২৬, রাত আনুমানিক ৪টার  দিকে সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা-বাগান,এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে অবস্থান নেয় বিজিবি।

বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ডাম্প ট্রাকটি সড়কের পাশে ফেলে আত্মগোপন করে। পরে পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি উদ্ধার করে তল্লাশি চালায় বিজিবি।

মালামাল,ভারতীয় শাড়ী ও ফেসওয়াস, ট্রাক ভর্তি বালুর ভেতরে বস্তার মধ্যে অত্যন্ত সুকৌশলে লুকানো, ১টি ডাম্প ট্রাক,আনুমানিক মূল্য, প্রায় ১ কোটি ২৮ লক্ষ টাকা। ৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, জব্দকৃত মালামাল কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবির কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে তারা আরও বলেন, “দেশের অর্থনীতিকে সুসংহত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

একই সঙ্গে চোরাচালান প্রতিরোধে সীমান্তে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা গড়ে তোলার আহবান জানিয়েছে বিজিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category