• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
Headline
সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ। সিন্ডিকেটের দাপটে জিম্মি কালনি-কুশিয়ারার পাড়: প্রতিরোধে গেলে এলাকাবাসীকে হুমকি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ। ড়লেখায় উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শাল্লায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক, ভিডিও ভাইরাল। মাধবপুরে ২০ বছর পর উদ্ধার হলো ঐতিহ্যবাহী কাটেঙ্গা বিল, সাড়ে ১১ একর জমিতে লাল নিশান, খননের আশ্বাস প্রশাসনের। বড়লেখায় ভূমি কর্মকর্তার পরিচয়ে প্রতারণার চেষ্টা, টাকা দাবি করে ফোন। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। ‎চুনারুঘাটে মাদকবিরোধী অভিযান, দুই যুবকের কারাদণ্ড ‎অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি মেশিন ও পাইপ ধ্বংস, ট্রাক্টর জব্দ তেলিয়াপাড়া চা-বাগানে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক হুমায়ুন কবির গ্রেফতার, চাঁদা দাবী নয় ষড়যন্ত্রের শিকার সাংবাদিক হুমায়ুন কবির।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

প্রধানমন্ত্রীর উপহার: রেইনকোট পাচ্ছেন চা শ্রমিকরা,  বর্ষায় কাজের সুবিধার্থে সিলেট বিভাগের বাগানগুলোতে বিতরণ শুরু হবে শিগগিরই। 

Reporter Name / ২৪৮ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

মো:শামীম মিয়া(মাধবপুর প্রতিনিধি) হবিগন্জ:  চা বাগান শ্রমিকদের কল্যাণে বর্ষাকালে কাজের সুবিধার্থে রেইনকোট দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সিলেট বিভাগের বিভিন্ন চা বাগানের শ্রমিকদের হাতে শিগগিরই এসব রেইনকোট তুলে দেওয়া হবে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে বেসরকারি তিনটি কোম্পানি থেকে ২০ হাজার রেইনকোট সংগ্রহ করা হয়েছে।

হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান চা বাগানের নিপীড়িত ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়নে নানা উদ্যোগ নিয়ে ভাবছেন।

এমপি ফয়সল আরও বলেন, চা শ্রমিকরা বর্ষা মৌসুমে বৃষ্টিতে ভিজে বাগানে কাজ করেন। এতে তাদের নানা ধরনের কষ্ট পোহাতে হয়। তাদের সেই কষ্ট কিছুটা লাঘব করতেই প্রধানমন্ত্রী রেইনকোট বিতরণের উদ্যোগ নিয়েছেন।

তিনি জানান, প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পাওয়া এসব রেইনকোট সংশ্লিষ্ট চা বাগানের শ্রমিকদের মধ্যে দ্রুত বিতরণ করা হবে। এর মাধ্যমে বর্ষাকালে বৃষ্টির মধ্যেও শ্রমিকদের কাজের সময় কিছুটা সুরক্ষা নিশ্চিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category