নিজস্ব প্রতিবেদক(হবিগঞ্জ): হবিগঞ্জ জেলার সীমান্ত এলাকায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক কথিত পুশ-ইনের প্রচেষ্টা প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছে *বর্ডার গার্ড বাংলাদেশ – বিজিবি।
সীমান্তের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছেন। যে কোনো ধরনের অনুপ্রবেশের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
সীমান্ত এলাকায় বর্তমানে বিজিবির টহল জোরদার করা হয়েছে এবং স্থানীয় জনসাধারণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের সীমান্ত সুরক্ষায় তারা সর্বদা প্রস্তুত এবং কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বরদাশত করা হবে না।