• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
Headline
সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ। সিন্ডিকেটের দাপটে জিম্মি কালনি-কুশিয়ারার পাড়: প্রতিরোধে গেলে এলাকাবাসীকে হুমকি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ। ড়লেখায় উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শাল্লায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক, ভিডিও ভাইরাল। মাধবপুরে ২০ বছর পর উদ্ধার হলো ঐতিহ্যবাহী কাটেঙ্গা বিল, সাড়ে ১১ একর জমিতে লাল নিশান, খননের আশ্বাস প্রশাসনের। বড়লেখায় ভূমি কর্মকর্তার পরিচয়ে প্রতারণার চেষ্টা, টাকা দাবি করে ফোন। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। ‎চুনারুঘাটে মাদকবিরোধী অভিযান, দুই যুবকের কারাদণ্ড ‎অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি মেশিন ও পাইপ ধ্বংস, ট্রাক্টর জব্দ তেলিয়াপাড়া চা-বাগানে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক হুমায়ুন কবির গ্রেফতার, চাঁদা দাবী নয় ষড়যন্ত্রের শিকার সাংবাদিক হুমায়ুন কবির।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

নবাগত ওসি মোহাম্মদ সোহেলের সঙ্গে শাল্লা উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

Reporter Name / ১৪০ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দুর্গম হাওরবেষ্টিত শাল্লা থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোহেলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন শাল্লা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা।

দীর্ঘ প্রায় এক মাস পর গত ২০ আগস্ট শাল্লা থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন ওসি মোহাম্মদ সোহেল । যোগদানের পর তিনি স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন ।

সৌজন্য সাক্ষাৎকালে ওসি মোহাম্মদ সোহেল বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শাল্লা থানার বিভিন্ন কর্মকাণ্ডে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজের বাস্তব চিত্র তুলে ধরার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন—দৈনিক মানবজমিনের শাল্লা প্রতিনিধি বকুল আহমেদ তালুকদার, দৈনিক আমার দেশ-এর সাংবাদিক পাভেল আহমেদ, দৈনিক সোনালী সিলেটের স্টাফ রিপোর্টার, মোঃ ফারুক মিয়া, দৈনিক গণমুক্তির প্রতিনিধি আমির হোসাইন, দৈনিক সিলেট জার্নাল ও জনবাণীর প্রতিনিধি নাসির সুলতান, দৈনিক পল্লী বাংলা এর প্রতিনিধি জেসমিন খাতুনসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, ওসি মোহাম্মদ সোহেল এর আগে দেশের বিভিন্ন থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category