নিজস্ব প্রতিবেদক:(হবিগঞ্জ): সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি ড. মো. জিল্লুর রহমান, হবিগঞ্জ জেলা পুলিশ অফিস ও ট্রাফিক অফিসের বার্ষিক পরিদর্শন করেছেন।
আজ রোববার সকাল ১১:৩০টায় তিনি হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে পৌঁছান। এ সময় হবিগঞ্জের পুলিশ সুপার মো. তারেক মাহমুদ, ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান।
পুলিশ সুপার কার্যালয়ে পৌঁছানোর পর হবিগঞ্জ জেলা পুলিশের একটি চৌকস দল ডিআইজি মহোদয়কে সশস্ত্র সালাম প্রদান করে।
অভিবাদন ও সালামি গ্রহণ শেষে তিনি পুলিশ অফিসের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।পরিদর্শনকালে ডিআইজি মহোদয় কর্মরত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বলেন— দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সততা বজায় রাখতে হবে।
তিনি জনবান্ধব পুলিশিং নিশ্চিতকরণ ও জনসেবার মান বৃদ্ধিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন,মো. রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ
এস এম মনসুর মূসা- অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, প্রবাস কুমার সিংহ,অতিরিক্ত পুলিশ সুপার, বানিয়াচং সার্কেল, ডিআইও-১, ওসি ডিবি, সদর থানার ওসিসহ জেলা পুলিশের অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ।