মাধবপুর প্রতিনিধি: চৌমুহনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের সকল শিক্ষক, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
আমার ওপর যে গুরুদায়িত্ব অর্পণ করা হয়েছে, তা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পালনের জন্য আপনাদের সকলের সহযোগিতা একান্তভাবে কামনা করছি। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা রক্ষা এবং সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করছি।
আমার অভিভাবক, চৌমুহনী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুল আবদাল শাহ লিটন মামা
– বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, আমার চাচা ছায়েদুর রহমান
– বড় ভাই জাহাঙ্গীর আলম ও আশরাফুল আলম চাচা
– চৌমুহনী খুশিদ হাই স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক কামরুজ্জামান
– প্রধান শিক্ষিকা রেখা রাণী রায় ও সহকারী শিক্ষিকা অনিমা দত্ত
– ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্য ও সংশ্লিষ্ট সকলের প্রতি
সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের এই ঐতিহ্যবাহী বিদ্যালয়কে একটি আদর্শ ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তর করতে পারবো — ইনশাআল্লাহ।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে আপনারা যে সমর্থন, ভালোবাসা ও আস্থা আমার প্রতি রেখেছেন, আমি যেন সততা ও নিষ্ঠার সঙ্গে তার মর্যাদা রক্ষা করতে পারি — এ জন্য সকলের দোয়া, সহযোগিতা ও পরামর্শ কামনা করছি।
সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।