• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
Headline
সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ। সিন্ডিকেটের দাপটে জিম্মি কালনি-কুশিয়ারার পাড়: প্রতিরোধে গেলে এলাকাবাসীকে হুমকি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ। ড়লেখায় উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শাল্লায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক, ভিডিও ভাইরাল। মাধবপুরে ২০ বছর পর উদ্ধার হলো ঐতিহ্যবাহী কাটেঙ্গা বিল, সাড়ে ১১ একর জমিতে লাল নিশান, খননের আশ্বাস প্রশাসনের। বড়লেখায় ভূমি কর্মকর্তার পরিচয়ে প্রতারণার চেষ্টা, টাকা দাবি করে ফোন। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। ‎চুনারুঘাটে মাদকবিরোধী অভিযান, দুই যুবকের কারাদণ্ড ‎অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি মেশিন ও পাইপ ধ্বংস, ট্রাক্টর জব্দ তেলিয়াপাড়া চা-বাগানে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক হুমায়ুন কবির গ্রেফতার, চাঁদা দাবী নয় ষড়যন্ত্রের শিকার সাংবাদিক হুমায়ুন কবির।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ।

Reporter Name / ১৮২ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর আওতাধীন সোনামসজিদ আইসিপি চেকপোস্টে রাজস্ব ফাঁকি দিয়ে ভারত থেকে আনা বিপুল পরিমাণ কসমেটিকস ও অন্যান্য পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
​সোমবার (৩০ আগস্ট) রাতে ৫৯ বিজিবির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
​সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩০ আগস্ট আনুমানিক ১৮৩০ ঘটিকায় সোনামসজিদ আইসিপি চেকপোস্টে বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে এক ভারতীয় পাসপোর্টধারী যাত্রীর নিকট থেকে ৩৯৭ পিস বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিক্স, ০৩ পিস ভারতীয় শাড়ী, ৯১ পিস মলম এবং ২৪ পিস কনফেকশনারী জব্দ করেন। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজার মূল্য ৪,০৫,৪০০/- (চার লক্ষ পাঁচ হাজার চারশত) টাকা।
​প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ওই ভারতীয় পাসপোর্টধারী যাত্রী দীর্ঘদিন ধরে মাল্টিপল ভিসার মাধ্যমে নিয়ম বহির্ভূতভাবে বাংলাদেশ ভ্রমন করে নিয়মিত রাজস্ব ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে পণ্যসামগ্রী বাংলাদেশে নিয়ে আসছিল।
​মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বলেন, “আমাদের সীমান্তে কঠোর নজরদারির কারণে চোরাচালান প্রবণতা বহুলাংশে হ্রাস পেয়েছে। তবে কিছু অসাধু ব্যবসায়ী/চোরাকারবারী প্রতিবেশী দেশের চোরাকারীদের সাথে যোগসাজশের মাধ্যমে বৈধ পথে অবৈধ উপায়ে রাজস্ব ফাঁকির মাধ্যমে পণ্যসামগ্রী বাংলাদেশে প্রবেশ করানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে। বিজিবি সদস্যরা দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেয়া এই ধরণের অবৈধ কার্যক্রম প্রতিরোধে সর্বদা সচেষ্ট রয়েছে।”
​জব্দকৃত পণ্যসামগ্রী প্রচলিত নিয়ম অনুযায়ী কাস্টমসে জমা দেয়ার কার্যক্রম চলমান রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
​এই সফল অভিযানের ফলে সোনামসজিদ আইসিপি সীমান্তে চোরাকারবারিদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। বিজিবি’র এই ধরনের তৎপরতা অব্যাহত থাকবে বলে আশা করা যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category