• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
Headline
সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ। সিন্ডিকেটের দাপটে জিম্মি কালনি-কুশিয়ারার পাড়: প্রতিরোধে গেলে এলাকাবাসীকে হুমকি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ। ড়লেখায় উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শাল্লায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক, ভিডিও ভাইরাল। মাধবপুরে ২০ বছর পর উদ্ধার হলো ঐতিহ্যবাহী কাটেঙ্গা বিল, সাড়ে ১১ একর জমিতে লাল নিশান, খননের আশ্বাস প্রশাসনের। বড়লেখায় ভূমি কর্মকর্তার পরিচয়ে প্রতারণার চেষ্টা, টাকা দাবি করে ফোন। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। ‎চুনারুঘাটে মাদকবিরোধী অভিযান, দুই যুবকের কারাদণ্ড ‎অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি মেশিন ও পাইপ ধ্বংস, ট্রাক্টর জব্দ তেলিয়াপাড়া চা-বাগানে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক হুমায়ুন কবির গ্রেফতার, চাঁদা দাবী নয় ষড়যন্ত্রের শিকার সাংবাদিক হুমায়ুন কবির।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

আজমিরীগঞ্জে শান্তিপুর গ্রামের রাস্তার বেহাল দশা, দুর্ভোগে ৫০–৬০ পরিবার।

Reporter Name / ৩৫১ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

মিজানুর রহমান মাসুদ
আজমিরীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার বিশ্বগঠনের সংলগ্ন শান্তিপুর গ্রামের একটি গুরুত্বপূর্ণ রাস্তার বেহাল দশায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সামান্য বৃষ্টি হলেই কাদা ও পানিতে একাকার হয়ে যায়। এতে প্রায় ৫০ থেকে ৬০টি পরিবারের মানুষ প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন।

স্থানীয়দের অভিযোগ, বৃষ্টির সময় রাস্তায় এত বেশি কাদা জমে যে স্বাভাবিকভাবে চলাচল করাও কঠিন হয়ে পড়ে। বিশেষ করে অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়ার সময় চরম দুর্ভোগে পড়তে হয়। কোনো ব্যক্তি মারা গেলে মরদেহ ওই রাস্তা দিয়ে নিয়ে যাওয়াও অত্যন্ত কষ্টসাধ্য হয়ে ওঠে।

এছাড়া স্কুলগামী ছাত্র-ছাত্রীদেরও প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। কাদাযুক্ত ও চলাচলের অনুপযোগী রাস্তার কারণে শিক্ষার্থীদের পোশাক নষ্ট হওয়া থেকে শুরু করে দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তাটি সংস্কার করা হলে এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই কমে যাবে। তাই দ্রুত রাস্তাটি সংস্কার করে চলাচলের উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন তারা।

শান্তিপুর গ্রামের ৫০–৬০টি পরিবারের দুর্ভোগের কথা বিবেচনা করে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের জরুরি দৃষ্টি আকর্ষণ করছি। দ্রুত সরেজমিনে পরিদর্শন করে রাস্তাটি সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে স্থানীয় বাসিন্দারা উপকৃত হবেন।

স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category