• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
Headline
সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ। সিন্ডিকেটের দাপটে জিম্মি কালনি-কুশিয়ারার পাড়: প্রতিরোধে গেলে এলাকাবাসীকে হুমকি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ। ড়লেখায় উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শাল্লায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক, ভিডিও ভাইরাল। মাধবপুরে ২০ বছর পর উদ্ধার হলো ঐতিহ্যবাহী কাটেঙ্গা বিল, সাড়ে ১১ একর জমিতে লাল নিশান, খননের আশ্বাস প্রশাসনের। বড়লেখায় ভূমি কর্মকর্তার পরিচয়ে প্রতারণার চেষ্টা, টাকা দাবি করে ফোন। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। ‎চুনারুঘাটে মাদকবিরোধী অভিযান, দুই যুবকের কারাদণ্ড ‎অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি মেশিন ও পাইপ ধ্বংস, ট্রাক্টর জব্দ তেলিয়াপাড়া চা-বাগানে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক হুমায়ুন কবির গ্রেফতার, চাঁদা দাবী নয় ষড়যন্ত্রের শিকার সাংবাদিক হুমায়ুন কবির।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

মাদক ব্যবসায়ী অস্ত্রবাজদের আতংক ওসি সাজেদু্ল। ২ মাসে সোয়া লাখ ইয়াবাসহ ২৮৬ জন অপরাধী গ্রেফতার।

Reporter Name / ২১৪ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী ডাকাত দলের আতংক কুমিল্লা জেলার দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশ।
যোগদানের মাত্র ২ মাসে সাহসিকতার সঙ্গে মাদক পাচার ও চোর ডাকাতের মতো ২৮৬জন অপরাধীকে আটকে কঠোর পদক্ষেপ নিয়ে থানা এলাকর আইনশৃঙ্খলার স্বাভাবিক রেখে জনমনে স্থান করে নিয়েছে।
অনুসন্ধানে জানা গেছে গত চলতি বছরের জুলাই মাসের ৫ তারিখে দাউদকান্দি থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন তিনি।
থানা এলাকার মহাসড়কে টহল দিয়ে গত চলতি মাসের ০৫/০৯/২০২৬ তারিখ পর্যন্ত
১ লক্ষ ২৪ হাজার ৯শত ৬৬ পিস ইয়াবা ট্যাবলেট,
৭শত ২৭ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ১হাজার ৫শত ৭৫ বোতল ভারতীয় ফেয়ারডি সিরাপ,
১হাজার ২শত ১ বোতল স্কাফ সিরাপ, ৬ বোতল বোটকা মদ, ২ টি বিদেশী পিস্তল ৫ রাউন্ড গুলিসহ মাদক মামলার ৫৮ জন, গ্রেফতারী পরোয়ানার ৯৪ জন, ডাকাতির সাথে জড়িত -৫৬ জন, চুরি ছিনতাইকারী ২৮সহ সর্বমোট-২৮৬ জনকে গ্রেফতার করে।
অপরাধীদের বিরুদ্ধে দাউদকান্দি থানা পুলিশের অব্যাহত অভিযানে থানা এলাকার সাধারন নাগরিকের জীবনযাত্রা শান্তিপূর্ণ রয়েছে বলে স্বস্তির নিঃশ্বাস নাগরিক সমাজে।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, কুমিল্লা জেলার মধ্যে দাউদকান্দি একটি গুরুত্বপূর্ণ স্থান। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদক ও অস্ত্রের বিরুদ্ধে নিয়মিত টহল জোরদার করা হচ্ছে। মাদক, অস্ত্র, ডাকাতি, ছিনতাই ও চুরিসহ অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category