মাধবপুর, হবিগঞ্জ:
ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার সাহেব বাড়ি নামক স্থানে দুর্ঘটনার কবলে পড়েছে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসানের সরকারি গাড়ি।
শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে। এ সময় গাড়িতে থাকা ইউএনও মো. মেহেদী হাসান অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন। তিনি সুস্থ ও নিরাপদে আছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউএনও’র সরকারি গাড়িটি মহাসড়কে চলাচলের সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা ছুটে এসে তাকে নিরাপদে উদ্ধার করেন।
দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত এখনো জানা যায়নি।